২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা
প্রথম ম্যাচটা ভালো যায়নি। ৪ ওভারে খরচ করেছিলেন ৩৭ রান। তবে ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে ১২ রানে ২ উইকেট নেন দুবাই ক্যাপিটালসের এই পেসার। তাঁর দলও জিতেছে ৪৫ রানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে দুবাই ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান। জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে। টুর্নামেন্টে এটি মোস্তাফিজদের প্রথম জয়। আগের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানে হেরেছিল দুবাই ক্যাপিটালস।
.মোস্তাফিজ গতকাল বোলিংয়ে যান ম্যাচের পঞ্চম ওভারে। সেই ওভারে ৬ রান দিয়ে আউট করেন পাকিস্তান ওপেনার ফখর জামানকে। মোস্তাফিজের স্লোয়ারে পয়েন্টে ক্যাচ দেন ফখর। পরে আউট করেন মুজিব উর রেহমানকেও। সব মিলিয়ে ২.৫ ওভার বোলিং করে ১২ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।
.মোস্তাফিজের ২ উইকেট নেওয়ার দিনে দুবাই ক্যাপিটালসের সেরা বোলার আফগানিস্তানের নূর আহমেদ। ৪ ওভারে ২০ রান খরচায় ৪ উইকেট নেন নূর। হাসান খান ও দুশমন্ত চামিরাও ২টি করে উইকেট নিয়েছেন।
.‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল.স্বীকৃত টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট এখন ৪২৫টি। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় কাল তিনি পেছনে ফেলেন অ্যাডাম জাম্পাকে। তবে এখনো শীর্ষ দশে ঢুকতে পারেননি। তাঁর আগে এই তালিকায় আছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে একজন সাকিব আল হাসান। ৫২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিব ৬ নম্বরে।
মোস্তাফিজদের পরের ম্যাচ আগামীকাল, শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
-
জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত
-
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
-
এক পাখির দাম আড়াই লাখ, দুই জোড়া মুরগি ৪৫ হাজার—আগারগাঁওয়ে এক বিকেল
-
কুষ্টিয়ায় কারাগারের কোয়ার্টার ও ফটকে ককটেল বিস্ফোরণ, দুই জেলায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
-
রোজিনার আচরণে কষ্ট পেয়েছেন নূতন, কী ঘটেছিল
-
এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল
-
যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
-
পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক
-
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী
-
অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ
-
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
-
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমতি পেয়েছে স্পেসএক্স, কী কাজে লাগবে
-
শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
-
গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ
-
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?