মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমতি পেয়েছে স্পেসএক্স, কী কাজে লাগবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালানোর জন্য মহাকাশে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।
অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট স্থাপন করতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে ৫০ শতাংশ।
স্পেসএক্সের দাবি, মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে ডেটা প্রক্রিয়া করলে সূর্যের আলো থেকে প্রায় সারাক্ষণ বিদ্যুৎ পাওয়া যাবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমবে। পাশাপাশি পৃথিবীতে তৈরি ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাবও কমানো সম্ভব হবে।
ডেটা সেন্টার হলো এআই প্রযুক্তির মূল অবকাঠামো। এআই চালাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার জন্য বিদ্যুৎ, পানি এবং জায়গার চাহিদা বাড়ছে। মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করলে এই চাপ কিছুটা কমতে পারে বলে মনে করছে স্পেসএক্স।
তবে ১০ লাখ স্যাটেলাইটই মহাকাশে পাঠানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। অনেক সময় স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইটের অনুমোদন চায়। এতে ভবিষ্যতে নকশা ও পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ থাকে।
এর আগে স্পেসএক্স স্টারলিংক নেটওয়ার্কের জন্য ৪২ হাজার স্যাটেলাইটের অনুমোদন চেয়েছিল। বর্তমানে তাদের স্টারলিংক নেটওয়ার্কে ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।
মহাকাশে এত বিপুল সংখ্যক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়ে সমালোচনাও রয়েছে। অ্যামাজনের স্যাটেলাইট বিভাগ লিওসহ কয়েকটি প্রতিষ্ঠান বলেছে, এত স্যাটেলাইট স্থাপন করতে স্পেসএক্সের বহু শতাব্দী লেগে যেতে পারে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।
স্পেসএক্সের পরিকল্পনা বাস্তবায়নে তাদের নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রকেটটি এখনো উন্নত করার প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সূত্র: প্রথম আলো
-
জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত
-
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
-
এক পাখির দাম আড়াই লাখ, দুই জোড়া মুরগি ৪৫ হাজার—আগারগাঁওয়ে এক বিকেল
-
কুষ্টিয়ায় কারাগারের কোয়ার্টার ও ফটকে ককটেল বিস্ফোরণ, দুই জেলায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
-
রোজিনার আচরণে কষ্ট পেয়েছেন নূতন, কী ঘটেছিল
-
এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল
-
যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
-
পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক
-
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী
-
অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ
-
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
-
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমতি পেয়েছে স্পেসএক্স, কী কাজে লাগবে
-
শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
-
গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ
-
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?