মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস
নাট্যকার মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার জন্য মোহাম্মদ জয়নুদ্দীনকে ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা দেওয়া হয়েছে। আর ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন মঞ্চনাটকের রূপসজ্জাশিল্পী, অভিনেতা ও নির্দেশক শুভাশিস দত্ত তন্ময়।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা ও স্মৃতিপদক তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর অনুষ্ঠানে নিজেদের অনুভূতি জানান দুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, নাট্যকার মুনীর চৌধুরী শুধু প্রতিভাবান লেখক বা নাট্যব্যক্তিত্ব ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। মুনীর চৌধুরীর মানবিকতা ও পরোপকারের স্মৃতি আজও তাঁর কাছে অমলিন।
.আনোয়ারা সৈয়দ হক তাঁর বক্তব্যে প্রয়াত স্বামী কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের অসুস্থতার সময়ের একটি স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ১৯৬৩ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে সৈয়দ শামসুল হক যখন হাসপাতালে ভর্তির জন্য ৪০০ টাকা জোগাড় করতে পারছিলেন না, তখন মুনীর চৌধুরীর কাছে সাহায্য চান তাঁরা। মুনীর চৌধুরী তাঁদের ৪০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আনোয়ারা সৈয়দ হক বলেন, মুনীর চৌধুরীর মতো বড় মাপের মানুষ তিনি খুব কমই দেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান অভিনয়শিল্পী ও নাট্যদল থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদার। স্বাগত বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব ও দলটির পরিচালক রামেন্দু মজুমদার।
সভাপতির বক্তব্যে ফেরদৌসী মজুমদার বলেন, মুনীর চৌধুরীর হাত ধরেই তাঁর নাটকে অভিনয়ের শুরু। প্রথম নাটকে অভিনয়ের পর মুনীর চৌধুরী তাঁকে বুকে জড়িয়ে ধরে প্রশংসা করেছিলেন। সেই উৎসাহ থেকেই অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়। মোহাম্মদ জাকারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি উচ্চারণ, শৃঙ্খলা ও কাজের প্রতি নিষ্ঠার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।
.স্বাগত বক্তব্যে রামেন্দু মজুমদার বলেন, মুনীর চৌধুরীর রচনা পাঠ এবং নাটক নতুন দৃষ্টিকোণ থেকে মঞ্চায়নের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করতে হবে। মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে নাট্যকর্মীরা শৃঙ্খলা এবং ছোট–বড় সব চরিত্র নিষ্ঠার সঙ্গে ফুটিয়ে তোলার শিক্ষা পেয়েছেন।
দুই গুণীর পরিচিতি ও থিয়েটারের উদ্যোগ
মোহাম্মদ জয়নুদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করে ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে ‘মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম’। অন্যদিকে শুভাশিস দত্ত তন্ময় দেশের বিভিন্ন নাট্যদলের রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি অভিনেতা ও নির্দেশক হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নাট্যপ্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপসজ্জা বিষয়ে প্রশিক্ষণ দেন।
.বাংলাদেশের আধুনিক নাট্যচর্চার বিকাশে মুনীর চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কারাজীবনে লেখা তাঁর নাটক ‘কবর’ বিশেষভাবে স্মরণীয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি বাহিনীর সহযোগী আলবদর সদস্যদের হাতে তিনি শহীদ হন।
থিয়েটার ১৯৮৯ সাল থেকে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিয়ে আসছে। মুনীর চৌধুরী সম্মাননা দেওয়া হয় নাট্যাঙ্গনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দেওয়া হয় প্রতিশ্রুতিশীল তরুণ নাট্যকর্মীদের।
সূত্র: প্রথম আলো
-
ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮
-
সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা
-
কুমিল্লা'য় সীমান্তে বিজিবি- এসআরবি'র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
-
মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস
-
কুমিল্লা'য় সীমান্তে বিজিবি- এসআরবি'র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
-
‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘মিলন হবে কত দিনে’ এমন সব গান সুর হয়ে বাজে তাঁর বাঁশিতে
-
খুলনায় পুলিশের পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ
-
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি
-
গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি
-
তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব
-
ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন
-
দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ
-
বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
-
ভাঙন
-
‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’