আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত
ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী বোর্ড চূড়ান্ত হয়েছে। আজ রোববার বোর্ড সভায় মাহবুবুর রহমানকে আইসিসি বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসি বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যবসায়ীদের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।আইসিসি বাংলাদেশের আজকের বোর্ড সভায় দুজন সহসভাপতিও নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ।আইসিসি বাংলাদেশের সদস্যের নির্বাহী বোর্ডে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।এ ছাড়া এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, মীর আখতার হোসেন লিমিটেডের এমডি মীর নাসির হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান।ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-এর প্রধান কার্যালয় প্যারিসে। বিশ্বের ১৭০টির বেশি দেশে আইসিসির কার্যক্রম রয়েছে। আইসিসি বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ৫০ লাখ প্রতিষ্ঠান এবং ১০০ কোটির বেশি কর্মজীবী মানুষের প্রতিনিধিত্ব করে
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
পিএসজি সভাপতির বিরুদ্ধে বেআইনি প্রভাব খাটানোর অভিযোগে তদন্ত শুরু
-
ময়মনসিংহে বর্ণিল আয়োজনে নকরেক আইটির দশম বর্ষপূর্তি উদ্যাপন
-
‘এখন ৫৩ জন, একজন তো কমেই গেল’—অপ্রতিমকে শেষবিদায় বন্ধুদের
-
একাত্তরের জন্য ক্ষমাপ্রার্থনা, নেতৃত্বের আধুনিকায়নসহ জামায়াতকে যে ৫ পরামর্শ দিয়ে গেছেন ব্যারিস্টার রাজ্জাক
-
বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস চালুর উদ্যোগ, নীতিমালা করছে ইউজিসি
-
রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, যুবদল কর্মীসহ নিহত ২
-
ময়মনসিংহ ও দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
-
সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধারের ঘটনায় আসকের উদ্বেগ
-
নদীতে গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ ৩ জনের মৃত্যু
-
চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
-
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
-
মেঘনায় গোসলে নেমে যমজ ভাইসহ ৩ কিশোরের মৃত্যু
-
তিন জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
-
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সিপিবির ক্ষোভ
-
জাতীয় হৃদরোগ হাসপাতালে হার্টের রিং বিক্রিতে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান