সুনামগঞ্জে তিন শিশুর মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক হত্যা বলে প্রচার
মেঝেতে তিন শিশুর নিথর দেহ পড়ে আছে—এ রকম একটি ছবি ও ভিডিও গতকাল শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ‘বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মীর পরিবারের তিন শিশুসন্তানকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।’ প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক, সপ্তম লিংক যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়। ১৯ সেপ্টেম্বর, শনিবার সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুর মৃত্যুর ছবি ও ভিডিওকে বগুড়ার রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।সত্যতা যাচাইয়ের শুরুতে বগুড়ায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে স্থানীয় তিনটি ও পাঁচটি জাতীয় সংবাদমাধ্যমে খোঁজ করা হয়। কিন্তু দাবির সঙ্গে মিলে যায়, এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। দাবি করা পোস্টগুলোয়ও ঘটনার নির্দিষ্ট স্থান, সময় বা নির্ভরযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হয়নি।গতকাল রাত থেকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর রিভার্স ইমেজ সার্চ করে হুবহু একই ছবি ও ভিডিওর সন্ধান পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি ‘তাহিরপুরে ৩ শিশুসন্তানকে বিষ পান করিয়ে হত্যা, বাবার অবস্থা সংকটাপন্ন’ শিরোনামের সংবাদ প্রতিবেদনের সঙ্গে হুবহু মিলে যায়।প্রথম লিংক, দ্বিতীয় লিংকজাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে শরাফত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর তিন সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে। পরে তিনি নিজেও বিষপান করেন। তিন শিশুর মৃত্যু হয়। শরাফত আলী গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।প্রথম লিংকমারা যাওয়া তিন শিশু হলো মাওয়া (১০), তামিম (৭) ও শামীম (২)। গতকাল ভোরে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিন শিশুর মৃত্যু হয়।মৃত এই তিন শিশুর ছবি ও ভিডিও উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক অপতথ্য ছড়াতে ব্যবহার করা হয়েছে।
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
-
রংপুরে চার খুন: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় নেওয়া হচ্ছে
-
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
-
৮ বছর পর ওয়ানডেতে ক্রেমার, সবচেয়ে বেশি বিরতি দিয়ে ফেরার রেকর্ড কার
-
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন
-
রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি
-
‘কোনো বাবাকে যেন আমার মতো সন্তানের লাশ বহন করতে না হয়’
-
তারকা নয় অচেনা গল্পই টরন্টোর নতুন আকর্ষণ
-
সুনামগঞ্জে তিন শিশুর মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক হত্যা বলে প্রচার
-
ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি: সালাহউদ্দিন আহমদ
-
সন্ধ্যায় সারা দিনের খবর
-
দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে নিজেদের রোবটের সক্ষমতা দেখাল বাংলাদেশ দল
-
বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা
-
সুপারমডেলদের ভিড়ে নজর কাড়লেন সঙ্গীতা বিজলানি, ৬৬ বছর বয়সে র্যাম্পে নতুন চমক
-
নতুন রূপে স্টেডফাস্ট