রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো: জাপানের ‘মিরাকল পাইন’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ পিএম
১৪০ Shares
২০১১ সালের ১১ মার্চ, জাপানের উত্তর–পূর্বাঞ্চলে আঘাত হানে গ্রেট ইস্ট জাপান ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৯ দশমিক শূন্য। মুহূর্তের এক প্রচণ্ড ক

২০১১ সালের ১১ মার্চ, জাপানের উত্তর–পূর্বাঞ্চলে আঘাত হানে গ্রেট ইস্ট জাপান ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৯ দশমিক শূন্য। মুহূর্তের এক প্রচণ্ড কম্পনে কেঁপে ওঠে গোটা অঞ্চল। ভূমিকম্পের পর আছড়ে পড়া ভয়াবহ সুনামি যেন এক নিমেষে মানুষের সাজানো পৃথিবীকে তছনছ করে দেয়। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে ইওয়াতে প্রিফেকচারের রিকুজেনতাকাতা একটি। আর এই শহরের তাকাতা মাতসুবারা সমুদ্রসৈকতের তীরে দাঁড়িয়ে আছে একটি বিখ্যাত পাইনগাছ—মিরাকল পাইন। জাপানিজ ভাষায় যাকে বলা হয়, ‘কিসেকি নো ইপ্পন মাতসু’। যার বাংলা অর্থ, অলৌকিকভাবে বেঁচে থাকা একটি পাইনগাছ। রিকুজেনতাকাতা শহরের উপকূলীয় তাকাতা মাতসুবারা সমুদ্রসৈকতটি একসময় বিশাল পাইন বনের জন্য বিখ্যাত ছিল। দুই কিলোমিটার উপকূলজুড়ে প্রায় ৭০ হাজার পাইনগাছ দাঁড়িয়ে ছিল। উপকূলীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই বনের অনেক গাছের বয়স ছিল ৩০০ বছরের বেশি। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা সেই গাছগুলো যেন প্রকৃতির সঙ্গে মানুষের দীর্ঘ সম্পর্কের নীরব সাক্ষী।সেই পাইন বনের মধ্যে দিয়ে সমুদ্রের দিকে তাকালে অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য দেখা যেত। বাতাসে পাইনগাছের মৃদু শব্দ, সামনে বিশাল সমুদ্র আর সারি সারি সবুজ গাছ—সব মিলিয়ে জায়গাটি ছিল যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।কিন্তু ২০১১ সালের সেই ভূমিকম্পের পর সৃষ্ট বিশাল সুনামি মুহূর্তের মধ্যে বিধ্বস্ত করে দেয় তাকাতা মাতসুবারাকে। প্রবল ঢেউয়ের আঘাতে ভেসে যায় সেই সুবিশাল পাইন বন। যে বনে একসময় হাজার হাজার গাছ দাঁড়িয়ে ছিল, সেখানে নেমে আসে এক অসীম নীরবতা। সুবিশাল সেই পাইন বনের মধ্যে মাত্র একটি গাছ দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়। সেই গাছ পরবর্তী সময় মিরাকল পাইন নামে পরিচিত হয়ে ওঠে।মাত্র একটি গাছ কোনোভাবে রক্ষা পেয়েছিল বলে সবাই তাকে মিরাকল পাইন নামে ডাকতে শুরু করল। সেখান থেকেই তার বিখ্যাত হয়ে যাওয়া। কিন্তু এটি শুধু একটি গাছের বেঁচে থাকা ছিল না; ধ্বংসের মধ্যেও যেন জীবনের একটি ছোট্ট প্রদীপ জ্বলে থাকা ছিল।ধ্বংসস্তূপের মধ্যে যখন চারদিকে ধ্বংস, কাদা, ভাঙা বাড়ি ও হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি, তখন সেই গাছ বেঁচে থাকা মানুষের কাছে হয়ে ওঠে আশার প্রতীক। প্রিয়জন হারানো মানুষ, ঘরবাড়ি হারানো মানুষ, সর্বস্ব হারিয়ে ফেলা মানুষ—তারা যখন সেই একাকী গাছটির দিকে তাকাত, তখন হয়তো তাদের মনে একটি প্রশ্ন জাগত—এত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও কি আবার নতুন করে শুরু করা সম্ভব?গাছটির ইতিহাস ব্যাখ্যা করে লাগানো ফলক। ধ্বংসের মধ্যেও যে অলৌকিকভাবে বেঁচে ছিল। একটি গাছ, একটি ইতিহাস ও এক অমর গল্প।ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে গাছটির দিকে তাকিয়ে মানুষ মনে করত, এত বড় বিপর্যয়ের পরও যদি একটি গাছ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে মানুষও একদিন আবার ঘুরে দাঁড়াতে পারবে।একটি গাছ তখন আর শুধু একটি গাছ ছিল না। সেটি হয়ে উঠেছিল বেঁচে থাকার সাহস, হারিয়ে না যাওয়ার প্রত্যয় এবং আবার নতুন করে শুরু করার শক্তির প্রতীক। তখন থেকেই গাছটি হয়ে ওঠে আবার শুরু করার সাহসের প্রতীক।সুনামিতে গাছটি বেঁচে থাকলেও লবণাক্ত পানির প্রভাবে গাছটির শিকড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ২০১২ সালের মে মাসে গাছটি মারা যায়। যে গাছটি এত বড় ধ্বংসযজ্ঞের মধ্যেও দাঁড়িয়ে থেকে মানুষকে সাহস দিয়েছিল, শেষ পর্যন্ত তাকেও হারাতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গাছটি মারা গেলেও তার গল্প মারা যায়নি।প্রার্থনা করার স্থান। যেখানে সুনামি একদিন কেড়ে নিয়েছিল হাজারো প্রাণ, আজ সেখানে আলো এসে নীরবে স্মরণ করিয়ে দেয়—জীবন থেমে থাকে না। নীরব এই স্থানে দাঁড়িয়ে সবার মনে হয় একটিই প্রার্থনা—যাঁরা চলে গেছেন, তাঁরা শান্তিতে থাকুন; আর যাঁরা বেঁচে আছেন, তাঁদের হৃদয়ে জেগে থাকুক নতুন করে বাঁচার আলো।পরবর্তী সময় একই স্থানে গাছটিকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে মনুমেন্ট হিসেবে রাখা হয়েছে। এখন সেটি আর জীবন্ত গাছ নয়, কিন্তু তার মধ্যে যেন এখনো বেঁচে আছে সেই ভয়াবহ দিনের স্মৃতি, মানুষের কান্না, হারিয়ে যাওয়া স্বজনদের কথা এবং ধ্বংসের মধ্যেও বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: dp@prothomalo.comএখনো জীবন্ত দেখতে সেই মিরাকল পাইন ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। বলে যায়, প্রকৃতি কখনো কখনো মানুষের কঠিনতম পরীক্ষা নেয়, কিন্তু সেই পরীক্ষার মধ্যেও মানুষের আশা বেঁচে থাকে।পুনর্গঠনের পর বর্তমান তাকাতা মাতসুবারায় তৈরি হয়েছে দৃষ্টিনন্দন সুনামি রিকনস্ট্রাকশন মেমোরিয়াল পার্ক। এখানে রয়েছে স্মৃতিস্তম্ভ, সমুদ্রের দিকে তাকানোর স্থান, ইওয়াতে সুনামি মেমোরিয়াল মিউজিয়াম। ধ্বংসপ্রাপ্ত পাইন বনে নতুন করে লাগানো হয়েছে ৪০ হাজার পাইনগাছের চারা, যেগুলোর বীজ সুনামির আগেই সংগ্রহ করে রাখা হয়েছিল।অর্থাৎ আগের গাছগুলোর স্মৃতি তাদের উত্তরাধিকারীদের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া হয়েছে। এক প্রজন্মের হারিয়ে যাওয়া বন যেন নতুন প্রজন্মের হাতে আবার জন্ম নিচ্ছে। এটি শুধু গাছ লাগানো নয়, এ যেন স্মৃতি, ভালোবাসা আর আশাকে আবার মাটির বুকে রোপণ করা।হাজারো জীবন, অসংখ্য ঘরবাড়ি আর একটি শহরকে সুনামি যখন মুহূর্তে গ্রাস করে নিয়েছিল, তখনো সে দাঁড়িয়ে ছিল—নিঃসঙ্গ, নীরব অথচ অদম্য। আজ সে শুধু একটি গাছ নয়; সে হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি, বেঁচে থাকার সাহস ও ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে উঠে দাঁড়ানোর এক অমর প্রতীক। পেছনে সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া ইয়ুথ হোস্টেল।মিরাকল পাইন একটি গাছ হয়েও শেষ পর্যন্ত এটি হয়ে ওঠে মানুষের সাহস, স্মৃতি, আশা ও পুনর্গঠনের প্রতীক। একটি গাছের নীরব দাঁড়িয়ে থাকা কখনো কখনো হাজার মানুষের মুখের কথার চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। মানুষকে মনে করিয়ে দেয়, সবকিছু হারিয়ে গেলেও আশা হারিয়ে যায় না। ধ্বংসের পরেও জীবন ফিরে আসে, অন্ধকারের পরেও আলো আসে, আর হারিয়ে যাওয়ার পরও মানুষ পথ খুঁজে নেয়। কারণ, মানুষ বাঁচে আশায়।লেখক: অধ্যাপক ড. সঞ্জয় সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বর্তমানে প্রাণী গবেষণা সেন্টার ইওয়াতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাপানে কর্মরত।

বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।

সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।