তরুণ বয়সের এই পাঁচ ভুলে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি
স্মৃতি ধরে রাখতে মানুষ কত কিছুই না করে! কিন্তু মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রিয় মানুষের মুখটাও হয়ে উঠতে পারে অচেনা। তরুণ বয়সের নানান ভুলে কম বয়সেই স্মৃতি হারানোর ঝুঁকি বাড়ে। স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমস্মৃতি ঝাপসা হয়ে আসার সঙ্গে বয়সের সম্পর্ক আছে। তবে কম বয়সেও স্মৃতিভ্রমে ভোগেন অনেকেস্মৃতি ঝাপসা হয়ে আসার সঙ্গে বয়সের সম্পর্ক আছে। তবে কম বয়সেও স্মৃতিভ্রমে ভোগেন অনেকে। এর পেছনে দায় আছে ক্ষতিকর জীবনচর্চারও। তারুণ্যের উচ্ছল দিনে এমন কিছু ভুল কি আপনারও আছে?ঘুমে অবহেলা পড়ালেখা বা কাজের চাপে ঘুমের সঙ্গে আপস করেন অনেকেই। কেউ রাত জেগে চ্যাট করেন, কিংবা স্ক্রল করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ আবার ভোগেন অনিদ্রায়।ঘুমের সময়ের অন্য কোনো সমস্যাও থাকে কারও কারও। যেমন ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটা কিংবা ঘুমের সময় শ্বাসের ব্যাঘাত ঘটা (এর একটি উপসর্গ হলো অতিরিক্ত নাক ডাকা)।একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ ৭ থেকে ৯ ঘণ্টা ভালোভাবে ঘুমানো খুবই জরুরি। নইলে মস্তিষ্কে জমা হতে থাকে ক্ষতিকর প্রোটিন (বিটা অ্যামাইলয়েড, টাউ প্রোটিন)। ঘুমের ঘাটতি হলে নতুন কিছু শেখা এবং স্মৃতি সংরক্ষণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। স্ট্রেস হরমোনও বাড়তে পারে, নষ্ট হতে পারে হরমোনের ভারসাম্য।ঘুমের ওষুধের প্রতি নির্ভরশীলতার কারণেও স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়তে পারে।তাই চেষ্টা করুন রোজ রাতে ঠিকঠাক ঘুমাতে। রাতে আগেভাগে ঘুমিয়ে ভোরবেলা ওঠার অভ্যাস করুন। ঘুমের সময়ের যেকোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।জানেন কি ডিমেনশিয়া শুরু হয় পা থেকে, মাথা থেকে নয়ভুল খাদ্যাভ্যাসঅতিরিক্ত পরিমাণে লাল মাংস বা চর্বিজাতীয় অন্যান্য খাবার খাওয়া। মাখন, পনির (বিশেষত হোল-ফ্যাট চিজ), মার্জারিন, ফাস্ট ফুড এবং ভাজাপোড়া খাবারও আছে এই ‘ভুল’ খাবারের তালিকায়।পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল না খাওয়া।খাদ্যতালিকায় গোটা শস্যের (হোল গ্রেইন) তৈরি খাবার (যেমন লাল চাল, লাল আটা, কিনোয়া প্রভৃতি) না রাখা।পর্যাপ্ত বাদাম এবং বীজজাতীয় খাবার না খাওয়া।জীবনজুড়ে শেখার প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। বই পড়া, সৃষ্টিশীল লেখালেখি, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, অন্দরসজ্জা, রান্নাবান্না নানান কিছুই থাকতে পারে আপনার শেখার তালিকায়মন-মস্তিষ্কের যত্ন না নেওয়া মন এবং মস্তিষ্কের যত্ন না নিলে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়ে। আরও খেয়াল রাখুন, বিষণ্নতা বা হতাশা যেন আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে না পারে। সুস্থ থাকতে করণীয়গুলো জেনে রাখুন।জীবনজুড়ে শেখার প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। বই পড়া, সৃষ্টিশীল লেখালেখি, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, অন্দরসজ্জা, রান্নাবান্না নানান কিছুই থাকতে পারে আপনার শেখার তালিকায়।নিজের প্রতি বিশ্বাস রাখুন।ভালো লাগার কাজে সময় দিন।সমমনা মানুষের সঙ্গে মেলামেশা করুন। সময় দিন পরিবার ও বন্ধুদের। সবার মধ্যে থেকেও আপনি যেন ‘একা’ হয়ে না পড়েন।শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে যেসব খাবার অলস জীবনধারা শরীর সচল না রাখলে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়বেশরীর সচল না রাখলে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়বে। শরীরচর্চা কেবল শরীরকেই সুস্থ রাখে না, ভালো রাখে মন এবং মস্তিষ্ককেও। খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা ঠিকঠাক রাখলে রক্তনালিজনিত কারণে স্মৃতিভ্রমের (ভাসকুলার ডিমেনশিয়া) ঝুঁকি কমে।পরিবেশ ও অভ্যাসগত ভুল শব্দদূষণে শ্রবণশক্তি কমে, তাতে বাড়ে স্মৃতিভ্রমের ঝুঁকি। দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শুনলেও শ্রবণশক্তি কমতে পারে।ধূমপান এবং অতিরিক্ত মদ্যপানে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়ে।ঝুঁকিপূর্ণ কাজে (যেমন মোটরসাইকেল আরোহণ) মানসম্মত হেলমেট ব্যবহার না করলে মস্তিষ্কে আঘাত লাগার ঝুঁকি বাড়ে। এতেও স্মৃতি হারানোর মতো সমস্যা হতে পারে।রোদে না থাকার কারণে ভিটামিন ডির অভাব হয়। এতেও স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়তে পারে।কম বয়সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, থাইরয়েড হরমোনের ঘাটতি কিংবা ভিটামিনের অভাব থাকলে সেটিকে অবহেলা করা আরেক ভুল। এ ধরনের সমস্যার চিকিৎসা না করালেও স্মৃতি হারানোর ঝুঁকি বাড়তে পারে।বিলম্বে অবসরে স্মৃতিভ্রম-ঝুঁকি কমে
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
আজ কারিনা কাপুরের জন্মদিন, ছবিতে দেখুন তাঁর জীবনের গল্প
-
এমপি নজরুল ও স্ত্রীকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ - bdnews24.com
-
Humayun Kabir: হুমায়ুন কবীরের দলের আরও ১ কর্মী গ্রেফতার, থানার সামনে অভব্য আচরণের অভিযোগ - ABP Ananda
-
Tata Aeris Launch Date: Dzire ও Aura-কে টক্কর দিতে আসছে Tata Aeris! টিজারে দেখা গেল প্রথম ঝলক, এই দিনে হবে লঞ্চ - News18
-
আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত, নিরপেক্ষ তদন্তের দাবি জি-স্কপের - Banglanews24
-
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর সাত দিন করে রিমান্ড চায় পুলিশ
-
‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন
-
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২১ সেপ্টেম্বর ২০২৬ - এখন টিভি
-
এখন একটি মাল্টা ১০০ টাকা, একটি ডাব ১৫০-২২০, কেন এত দাম
-
এআই নিয়ন্ত্রণে মানুষের হাতে সময় আছে মাত্র এক বছর: জিওফ্রি হিন্টন
-
ফিরিঙ্গি বাজারে কলা বেচাকেনা
-
৬ ম্যাচ, ৭ শট, ৭ গোল: বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে এ কী রূপ নিলেন তোরেস
-
ভুলে যাচ্ছেন কি অনেক কিছু, আলঝেইমার নয়তো
-
অপ্রতিম হত্যা: দায় কি শুধু বাবা-মা আর আইফোনের, বাকিরা কেন নিখোঁজ
-
‘এমন ঘটনা জীবনে দেখি নাই, একের পর এক বিকট শব্দ শুনছি’