কাওয়ালি সন্ধ্যা থেকে ৭ ব্যান্ডের কনসার্ট, শনিবার ঢাকায় কোথায় কী?
রাজধানী ঢাকায় আগামী ৭ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নানা আয়োজন। ফ্যাশনপ্রেমীদের জন্য থাকছে দেশি-বিদেশি ৪০টিরও বেশি ডিজাইনারের অংশগ্রহণে বিশেষ প্রদর্শনী। পাশাপাশি সুফি সংগীত ও কাওয়ালি, কবিতা পাঠ, শিল্পকর্মের প্রদর্শনী, নাটক এবং কনসার্টের আয়োজনও রয়েছে। ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে একটি আন্তর্জাতিক শিল্পমেলাও। যারা সপ্তাহান্তে ভিন্নধর্মী আয়োজন উপভোগ করতে চান, তাদের জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান। এক নজরে দেখে নেওয়া যাক ঢাকায় এবারের আয়োজনগুলো— ১. ফেস্টিভ ঢাকা এডিট রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক দিনব্যাপী বিলাসবহুল ফ্যাশন ট্রেড এক্সিবিশন ‘ফেস্টিভ ঢাকা এডিট’। এতে বাংলাদেশ ও পাকিস্তানের ৪০টিরও বেশি ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ড অংশ নেবে। অংশগ্রহণকারী ডিজাইনার ও ব্র্যান্ডের মধ্যে রয়েছে সানিয়া মাসকাতিয়া, নিদা আজওয়ার, শাহাব তাসাদাক, জয়নাব চট্টানি, জয়নাব সালমান, ফারিয়া নাদিরা, রিটেইল রেমেডি ও সিতারা। তারিখ: ৭ নভেম্বর, শনিবার সময়: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা স্থান: দ্য ওয়েস্টিন ঢাকা, প্লট-১, রোড-৪৫, গুলশান-২ টিকিট: সবার জন্য উন্মুক্ত ২. ইশক-এ-নুসরাত কিংবদন্তি সুফি ও কাওয়ালি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের কালজয়ী সংগীতঐতিহ্য উদ্যাপনে আয়োজন করা হয়েছে ‘ইশক-এ-নুসরাত’। এই আয়োজনে থাকবে হৃদয়ছোঁয়া সুফি ও কাওয়ালি সংগীত পরিবেশনা, সরাসরি সুফি নৃত্য এবং বিশেষ স্মারক প্রদর্শনী। এতে সংগীত পরিবেশন করবে সুফিতান, নাফস ও হু সুফি ট্রুপ। তারিখ: ৭ নভেম্বর, শনিবার সময়: বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১০টা স্থান: কিব অডিটোরিয়াম, খামারবাড়ি, ফার্মগেট টিকিট মূল্য: ৫৯৯ থেকে ১ হাজার ৪৯৯ টাকা ৩. আর্ট ঢাকা (Art Dhaka) রাজধানীতে শুরু হয়েছে শিল্পকলাভিত্তিক আয়োজন ‘আর্ট ঢাকা’। ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই শিল্পমেলা। এতে ঐতিহ্যবাহী ও সমসাময়িক শিল্পচর্চার সমন্বয়ে সাজানো হয়েছে বিভিন্ন কিউরেটেড প্রদর্শনী, শিল্পস্থাপনা এবং অংশগ্রহণমূলক অভিজ্ঞতা। এই আয়োজনের মাধ্যমে শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগ্রাহক ও দর্শকদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি শিল্পকলার নানা ধারা তুলে ধরা হবে। তারিখ: ৬ থেকে ১০ নভেম্বর সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে স্থান: আলোকি, ২১১ তেজগাঁও লিংক রোড টিকিট মূল্য: ৩৫০ থেকে ৫০০ টাকা ৪. দ্য লিসেনিং রুম কবিতাপ্রেমীদের জন্য থাকছে ‘দ্য লিসেনিং রুম’। এটি কবিতা ও মনোযোগ দিয়ে শোনার এক বিশেষ আয়োজন। এখানে ১৫ জন কবি নিজেদের মৌলিক কবিতা পাঠ করবেন। একটি ঘরোয়া ও বিচারহীন পরিবেশে কবিতা পাঠ এবং শ্রোতাদের মনোযোগ দিয়ে তা শোনার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারিখ: ৭ নভেম্বর, শনিবার সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট স্থান: রোড-১১, বনানী (নিবন্ধিত অংশগ্রহণকারীদের সঙ্গে ঠিকানা শেয়ার করা হবে) টিকিট মূল্য: ৮০০ থেকে ১ হাজার ৭০০ টাকা ৫. সোনাই নাট্যপ্রেমীদের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নারীকেন্দ্রিক নাটক ‘সোনাই’। বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও প্রাচীন আখ্যান অবলম্বনে নির্মিত এই নাটকে উঠে এসেছে নারীশক্তি, প্রকৃতি ও সামাজিক প্রতিরোধের গল্প। গীত, সংলাপ এবং স্বতন্ত্র মঞ্চভাষার মাধ্যমে গল্পগুলো দর্শকদের সামনে তুলে ধরা হবে। তারিখ: ৭ ও ৮ নভেম্বর সময়: সন্ধ্যা ৭টা ১৫ মিনিট স্থান: স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি টিকিট মূল্য: ২০০ থেকে ৫০০ টাকা ৬. কনসার্ট ফর সলিডারিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। ৭ নভেম্বর আয়োজিত এই কনসার্টে অংশ নিতে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানস্থল। বিকেল ৩টায় খুলবে কনসার্টের প্রবেশদ্বার এবং মূল আয়োজন শুরু হবে বিকেল ৪টায়। এতে নগরবাউল জেমস, মাইলসসহ দেশের ৭টি ব্যান্ড ৭ ঘণ্টা সংগীত পরিবেশন করবে। তারিখ: ৭ নভেম্বর, শনিবার স্থান: মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা গেট খোলার সময়: বিকেল ৩টা কনসার্ট শুরুর সময়: বিকেল ৪টা টিকিট: সবার জন্য উন্মুক্ত
-
ট্রাভেল টক
-
হৃদরোগ সমাচার
-
স্পোর্টস টক
-
শাহরুখ ‘জিহাদি’, দীপিকার গায়ে গেরুয়া পোশাক!
-
কাওয়ালি সন্ধ্যা থেকে ৭ ব্যান্ডের কনসার্ট, শনিবার ঢাকায় কোথায় কী?
-
টেকেরহাটের শেষ সিনেমা হলও কি বন্ধের পথে, বাঁচাতে কী টোটকা দিলেন মালিক?
-
পাঁচ দেশে ফাইফার, রেকর্ড গড়ে যা বললেন হাসান মাহমুদ
-
গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
-
চামড়া শিল্পের আধুনিকায়নে তুরস্কের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ
-
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
-
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
-
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
-
কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা
-
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
-
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী