রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ডাচ্‌-বাংলা ব্যাংকের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ১৪ নভেম্বরের মধ্যে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম
৪৭৪ Shares
মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে, আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬।

আউটসোর্সিং ও লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসিতে পদায়নের জন্য ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এই পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকায়। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসিতে পদায়নের জন্য)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

২৩ থেকে ৩২ বছর (৩১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে)।

অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা

অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর গ্রাহকের সেবা–সংক্রান্ত ভালো আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কল সেন্টার সিস্টেম দক্ষতার সঙ্গে ব্যবহারের জন্য কম্পিউটার পরিচালনায় ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ২৪/৭ রোস্টার ভিত্তিতে (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনসহ) যেকোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মসংস্থানের ধরন ও কর্মস্থল

চুক্তিভিত্তিক। কর্মস্থল ঢাকা।

মাসিক বেতন: ২০,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা।

প্রার্থীদের প্রাসঙ্গিক অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণ করতে হতে পারে।

আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

সূত্র: প্রথম আলো