রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও জিতল ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ পিএম
৪৫৫ Shares
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ড্যারিল মিচেলের ফিফটির পরও গুরনোর ব্রারের ৪ উইকেটে ১৩৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বৃষ্টির বাগড়ার ম্যাচে রান তাড়ায় ৭ উইকেটে ১১৩ রান তোলে ভারত। এরপর বৃষ্টি আইনে ৪...

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ড্যারিল মিচেলের ফিফটির পরও গুরনোর ব্রারের ৪ উইকেটে ১৩৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বৃষ্টির বাগড়ার ম্যাচে রান তাড়ায় ৭ উইকেটে ১১৩ রান তোলে ভারত। এরপর বৃষ্টি আইনে ৪ রানের জয় পায় শুবমান গিলের দল।

ওয়েলিংটনে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। আকিব নবী শুরুতেই দুই ওপেনার উইল ইয়াং ও টিম সেইফার্টকে ফেরান। ইয়াং মাত্র ৬ রান করলেও রানের খাতা খুলতে পারেননি টিম সেইফার্ট। এরপর আনশুল কাম্বোজ ১১ রান করা হেনরি নিকোলসকে ফিরিয়ে দিলে নিউজিল্যান্ডের স্কোর দাড়ায় ৩ উইকেটে ২৩ রান।

সেখান থেকে ৩০ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও টম ল্যাথাম। এরপর কিউই মিডল অর্ডার ভেঙে দেন গুরনোর ব্রার। একই ওভারে টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসকে ফেরান তিনি। ইনিংস বড় করতে পারেননি ল্যাথাম(২২ বলে ৭ রান), ফিলিপস ফিরেছেন শূন্য হাতে। তারপর ড্যারিল মিচেলের সাথে ৫৯ রানের জুটি গড়েন মিচেল স্যান্টনার।

সূত্র: কালবেলা