সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ নেতা–কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক আহমদ (৩০) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে সড়ক ছেড়ে দিতে রাজি না হলে নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে তাঁদের থামানোর চেষ্টা করে। এর মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পর লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পাঁচজন আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরীসহ অন্যরা। অন্য পক্ষের নেতৃত্বে আছেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল মালিকসহ অন্যরা।
মাসুম মাহমুদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতা–কর্মী ছিলেন। তাঁরা আমাদের মিছিলের পথ রোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছেন। এতে আমাদের তিন-চারজন আহত হয়েছেন।’
অপর পক্ষের নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তাঁরা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন মিছিল নিয়ে এসে সেখানে স্লোগান দিতে শুরু করেন। এতে উত্তেজনা দেখা দেয় এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, মূলত দুটি মিটিল মুখোমুখি হওয়ায় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। এখন দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে আছে।
সূত্র: প্রথম আলো
-
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
-
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
-
ট্রাকচাপায় শেষ পুরো পরিবার
-
ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া
-
২৮ বছরের পথচলা উদ্যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
-
'পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী' তকমায় নিষ্ঠুর সাইবার বুলিংয়ের শিকার থেকে আত্মবিশ্বাসী লেখক ও মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠার গল্প
-
যেখানে প্রদীপের আলোয় জেগে ওঠে দুই শতাব্দীর স্মৃতি
-
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
-
কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী
-
আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
-
৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি
-
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
-
ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
-
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
-
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান