দ্রুতগতিতে চলছিল কাভার্ড ভ্যান, হঠাৎ ব্রেক করতেই পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকটির চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
.নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)। ছালেহ আহম্মেদ রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার বাসিন্দা। সোহরাবের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রংপুর থেকে সুতা বোঝাই করে ট্রাকটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ট্রাকটিকে ওভারটেক করে সামনে চলে যায়। সামনে গিয়ে এটি আবার হঠাৎ ব্রেক করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
.দুর্ঘটনার পর ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও সহকারী ট্রাকের কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে। পরে লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
-
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
-
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
-
ট্রাকচাপায় শেষ পুরো পরিবার
-
ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া
-
২৮ বছরের পথচলা উদ্যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
-
'পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী' তকমায় নিষ্ঠুর সাইবার বুলিংয়ের শিকার থেকে আত্মবিশ্বাসী লেখক ও মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠার গল্প
-
যেখানে প্রদীপের আলোয় জেগে ওঠে দুই শতাব্দীর স্মৃতি
-
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
-
কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী
-
আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
-
৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি
-
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
-
ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
-
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
-
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান