টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে ঢুকতে বাধা দেওয়ায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে সেখানকার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার বাসিন্দা। আটক সানি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে।
.পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটার দিকে সানি টাউন হলের ভেতরে প্রবেশ করতে চাইলে মনসুর আলী বাধা দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে সানি তাঁর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মল্লিকা বেগমও আহত হন।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। আহত মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
.কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে একজন পথেই মারা গেছেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মনসুর আলীর বুকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ ওই কাঁচি উদ্ধার করেছে। তিনি বলেন, এ ঘটনায় সানি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
-
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
-
ট্রাকচাপায় শেষ পুরো পরিবার
-
ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া
-
২৮ বছরের পথচলা উদ্যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
-
'পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী' তকমায় নিষ্ঠুর সাইবার বুলিংয়ের শিকার থেকে আত্মবিশ্বাসী লেখক ও মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠার গল্প
-
যেখানে প্রদীপের আলোয় জেগে ওঠে দুই শতাব্দীর স্মৃতি
-
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
-
কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী
-
আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
-
৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি
-
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
-
ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
-
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
-
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান