রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ এএম
২৩২ Shares

মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা তাঁদের পরবর্তী উপন্যাসের একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলছেন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিলামে অংশ নিয়ে লেখকদের পরবর্তী উপন্যাসের কোনো একটি চরিত্রের নাম রাখার সুযোগ কিনতে পারবেন আগ্রহীরা। যিনি সর্বোচ্চ দর হাঁকবেন, তাঁর নাম বা পছন্দের নামটি লেখক উপন্যাসের একটি চরিত্রের জন্য ব্যবহার করবেন।

ফ্রিডম ফ্রম টর্চার নামের একটি দাতব্য সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর লন্ডন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে সংস্থাটির সাহিত্য উৎসব। এতে অংশ নেবেন লেখক ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা। থাকছে কবিতা প্রতিযোগিতা ও সাহিত্যপাঠের আয়োজন।

.৭৫ জনের বেশি লেখক, কবি ও শিল্পী এই উৎসবকে সমর্থন জানাচ্ছেন। নিলামে আরও থাকছে শিল্পী কুয়েন্টিন ব্লেকের আঁকা ছবি, উইলিয়াম ব্লেকের অলংকরণে মেরি ওলস্টোনক্রাফটের গল্পের একটি দুর্লভ বই এবং লেখক লুইস ডাউটির সঙ্গে পাঠচক্রের সদস্যদের সাক্ষাতের সুযোগ। এ ছাড়া লেখকদের নকশা করা ৩০টির বেশি বুকমার্কের লটারিও হবে। প্রতিটি বুকমার্কের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট লেখকের স্বাক্ষর করা একটি বই।

উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর বিচারক থাকবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন।

গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ারও নিলামে অংশ নিচ্ছেন। ২০০৬ সাল থেকে তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত। তবে শুরুতে অপরিচিত কাউকে নিজের উপন্যাসের চরিত্রের নাম বেছে নেওয়ার সুযোগ দিতে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।

.উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর বিচারক থাকবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন। গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ারও নিলামে অংশ নিচ্ছেন। ২০০৬ সাল থেকে তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত। তবে শুরুতে অপরিচিত কাউকে নিজের উপন্যাসের চরিত্রের নাম বেছে নেওয়ার সুযোগ দিতে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।.শেভালিয়ার বলেন, তাঁর কাছে চরিত্রের নাম খুব গুরুত্বপূর্ণ। কারণ, একটি চরিত্র নিয়ে তাঁকে কয়েক বছর ধরে ভাবতে হয়। তবে প্রথম নিলামে বিজয়ী লরা ডিভাইনের নাম নিজের উপন্যাসের একটি সার্কাসকর্মীর চরিত্রে ব্যবহার করে তিনি খুশি হয়েছিলেন। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

শেভালিয়ারের মতে, নিজের জীবনের কষ্টকর অভিজ্ঞতা নিজের ভাষায় প্রকাশ করার স্বাধীনতা মানুষের থাকা উচিত। তিনি বলেন, ‘আমিও একজন অভিবাসী। কিন্তু এখানে থাকার অধিকার নিয়ে কেউ কখনো আমাকে প্রশ্ন করেনি। কারণ, আমি শ্বেতাঙ্গ ও আমেরিকান।’

.সংস্থাটির কর্মকর্তা স্যামুয়েল মর্টন বলেন, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা দুর্বল করার যে প্রবণতা চলছে, তা উদ্বেগজনক। এতে নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষ আবারও নির্যাতনকারীদের হাতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

স্যামুয়েল মর্টন বলেন, রাজনৈতিক সুবিধার জন্য নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষের মৌলিক আইনি সুরক্ষা দুর্বল করে ফেলা উচিত নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

লেখা: গ্রন্থনা: রবিউল কমল

সূত্র: প্রথম আলো