সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে যোগদানের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৬ (শীতকালীন) ‘প্রি-সি নাবিক (রেটিং)’ প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬টি প্রতিষ্ঠানে ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক, ওয়েল্ডার ও ইলেকট্রিশিয়ান গ্রুপে আবেদন আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০।
ইনস্টিটিউট ও আসনসংখ্যা
১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ৬৫, ইঞ্জিন ৪৫, স্টুয়ার্ড ২৫, কুক ২৫, ফিটার কাম ওয়েল্ডার ২০ ও ইলেকট্রিশিয়ান ২০ (মোট ২০০ জন)।
২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর: আসনসংখ্যা ডেক ৩৫, ইঞ্জিন ২৫, স্টুয়ার্ড ১০, কুক ১০, ফিটার কাম ওয়েল্ডার ১০ ও ইলেকট্রিশিয়ান ১০ (মোট ১০০ জন)।
৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ৪০, ইঞ্জিন ১০, ফিটার কাম ওয়েল্ডার ৫ (মোট ৫৫ জন)।
৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: আসনসংখ্যা ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)।
৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ১৫, ইঞ্জিন ৮, স্টুয়ার্ড ৭, কুক ৮, ফিটার কাম ওয়েল্ডার ৭ (মোট ৪৫ জন)।
৬. ওয়াল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ: আসনসংখ্যা ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)।
(নৌপরিবহন মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রয়োজনীয়তা বিবেচনা করে আসনসংখ্যা কম বা বেশি হতে পারে।)
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
ধারণ প্রার্থী: ১৬ থেকে ২৫ বছর।
প্লোমাধারী প্রার্থী: ২০ থেকে ৩৫ বছর।
বসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রার্থী: ২৫ থেকে ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা (গ্রুপভিত্তিক)
ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫।
স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫।
ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩): সরকারি অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান উত্তীর্ণসহ ২ বছরের ট্রেড কোর্স অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ৬ মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
ফিটার কাম ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকারি অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান উত্তীর্ণসহ ২ বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিএন বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনশপে ৩ মাসের প্রশিক্ষণ।
শারীরিক ও অন্যান্য যোগ্যতা
BMI: ডব্লিউএইচও (WHO) আর্ট মোতাবেক বিএমআই ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৭।
উচ্চতা ও ওজন: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি; ওজন প্রার্থীর উচ্চতা অনুযায়ী ৪২ থেকে ৬৭ কেজি।
দৃষ্টিশক্তি: চশমা ব্যতীত ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের জন্য দুই চোখ ৬/১২।
প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে LASIK, PRK, SMILE অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ মাস অতিবাহিত হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতা মুক্ত হতে হবে।
নির্বাচন পদ্ধতি ও নম্বর বণ্টন
মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অর্জিত নম্বরের ভিত্তিতে প্রার্থী মেধা মূল্যায়ন করা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা।
বিষয়ভিত্তিক নম্বর: গণিত ৩০, ইংরেজি ৩৫, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান ৩৫।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৬০০ (ছয়শত) টাকা।
আবেদনকালে প্রদত্ত ছবি পরবর্তী সময়ে মেধা ও শারীরিক পরীক্ষার প্রতিটি ধাপে AI Face Verification-এর মাধ্যমে প্রার্থী যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে। ভুয়া প্রার্থীর ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশের পর একাডেমির পছন্দক্রম সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
প্রবেশপত্র ডাউনলোড: ২ ডিসেম্বর ২০২৬ তারিখ হতে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
(লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে মোবাইল এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। হেল্পলাইন: ০১৮১০০০১১৯০, ০১৯৯৪৬৭০৮৫০)
সূত্র: প্রথম আলো
-
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
-
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
-
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক
-
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি
-
বিয়ে নয়, বিয়ের ছবি তোলা দরকার
-
ময়মনসিংহ শহরে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা
-
অমূল্য প্রত্নসম্পদটি ধ্বংস হতে দেওয়া যাবে না
-
যে বাংলাদেশে মানুষকে মানুষ হিসেবে দেখা হবে
-
সিলেট টেস্ট: হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর দায়িত্ব এখন বোলারদের
-
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন
-
উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে
-
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার
-
রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে
-
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
-
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম