জোটে থেকেই জামায়াতকে ‘লাইনে’ রাখতে চায় এনসিপি
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে জামায়াত সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। এ অবস্থায় ১১–দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে চাপে রাখার কৌশল নিয়েছে এনসিপি। একই সঙ্গে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ও তুলে ধরতে চায় দলটি।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সাতজন সদস্যের সঙ্গে কথা বলে এমন অবস্থানের কথা জেনেছে প্রথম আলো। সম্প্রতি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চে দলটির সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দলের দূরত্বের বিষয়টি সামনে এসেছে। তবে এনসিপির নেতারা জানিয়েছেন, তাঁরা ১১–দলীয় ঐক্য ছাড়তে চান না।
সেপ্টেম্বরে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রথম দুটি লংমার্চে সশরীর অংশ নিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা। কিন্তু গত ৩১ অক্টোবর ১১ দলের খুলনা বিভাগীয় লংমার্চে এনসিপির অংশগ্রহণ হয়ে ওঠে ‘প্রতীকী’। দলের শীর্ষ দুই নেতা সেখানে যোগ দেননি।
.এ অবস্থায় ১১–দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে চাপে রাখার কৌশল নিয়েছে এনসিপি। একই সঙ্গে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ও তুলে ধরতে চায় দলটি।.উল্টো খুলনার লংমার্চের আগের দিন দলীয়ভাবে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এনসিপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচিও চালায় দলটি। ওই প্রচার কর্মসূচিতে লংমার্চ নিয়ে কোনো কথা বলেননি এনসিপির নেতারা। যদিও আগের দুটি লংমার্চের আগে তাঁদের বেশ সরব দেখা গিয়েছিল।
৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে আগে-পরের এসব ঘটনা জামায়াতের সঙ্গে জোটসঙ্গী এনসিপির ‘দূরত্বের’ আলোচনা সামনে এনেছে। এনসিপির নীতিনির্ধারকেরা বলছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তাঁদের মনে হয়েছে, জামায়াত প্রকৃত বিরোধী দলের ভূমিকা ভুলে গিয়ে সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। জামায়াত যাতে সরকার বা ক্ষমতাসীন দলের প্রতি বেশি ‘গদগদ’ হয়ে না পড়ে, সে জন্য দলটিকে চাপে রাখতে চায় এনসিপি।
.জামায়াতের ৭৭ শাখার ৫১টিতেই আগের আমির.এনসিপির একজন শীর্ষ নেতার বক্তব্য, ১১–দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে সমালোচনার মাধ্যমে ‘লাইনে’ (সঠিক পথ) রাখতে চান তাঁরা। এর মধ্য দিয়ে এনসিপি জামায়াতে বিলীন হচ্ছে বলে যে ‘অপপ্রচার’ করা হয়, সেটিও মোকাবিলা করা যাবে। ফলে এনসিপির স্বতন্ত্র পরিচয় অক্ষুণ্ন রাখার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
.এনসিপির নীতিনির্ধারকেরা বলছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তাঁদের মনে হয়েছে, জামায়াত প্রকৃত বিরোধী দলের ভূমিকা ভুলে গিয়ে সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। জামায়াত যাতে সরকার বা ক্ষমতাসীন দলের প্রতি বেশি ‘গদগদ’ হয়ে না পড়ে, সে জন্য দলটিকে চাপে রাখতে চায় এনসিপি।.ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে প্রকাশ্য সমালোচনা
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।
.ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব এনসিপি.তবে ওই নির্বাচনের ফল ঘোষণার আগেই অনিয়ম, জাল ভোট এবং পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জামায়াত। কিন্তু পরদিন দুপুরে ফুলের তোড়া নিয়ে জামায়াতের প্রার্থীর বাসায় যান বিজয়ী বিএনপির প্রার্থী। এ সময় দুজন কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান। এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
ঠাকুরগাঁওয়ে যখন এ ঘটনা ঘটছিল, তখন ঢাকায় চিত্রটা ছিল উল্টো। ৩০ অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগে থেকেই ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের সচিব ও প্রধান যদি অনিয়মকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে যাঁরা অনিয়ম করেছেন, তাঁদের সঙ্গে সিইসি ও ইসি সচিবের আঁতাত রয়েছে। তাঁরা সাংবিধানিক পদে বসে এই পদের প্রতি সুবিচার করেননি।
.আমরা ঢাকায় বলব ভোটে কারচুপি হয়েছে, আবার ফলাফল মেনে নেব—এ ধরনের বিরোধী দলের ভূমিকা দেখালে হবে না।...আমরা একবার বলব কারচুপি হয়েছে, আবার গিয়ে মিষ্টি খাইয়ে আসব—এ ধরনের বিরোধিতা হতে পারে না।হাসনাত আবদুল্লাহ
.জামায়াতের এই ‘দ্বিমুখী’ আচরণের প্রকাশ্য সমালোচনা করেন এনসিপির নেতারা। বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সমালোচনা করেন সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও।
৩০ অক্টোবর বিকেলে শাহবাগের গণবিক্ষোভ কর্মসূচিতে আসিফ মাহমুদ বলেন, ‘ঠাকুরগাঁওয়ে একটা উপনির্বাচন হয়েছে। সকাল থেকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসাররা ব্যালটে সিল মেরে রেখেছেন, সেগুলো ধরাও খেয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখি সরকারি প্রার্থী, তারপরে বিরোধী প্রার্থী—তাঁরা একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন। আমাদের গণতন্ত্র খুবই সংকটময় এবং দুরবস্থার একটি সময় পার করছে।’
এনসিপির প্রতিনিধি হিসেবে খুলনার লংমার্চের যশোরের পথসভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহও ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের ভূমিকার সমালোচনা করেন। যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। হাসনাত বলেন, ‘আমরা ঢাকায় বলব ভোটে কারচুপি হয়েছে, আবার ফলাফল মেনে নেব—এ ধরনের বিরোধী দলের ভূমিকা দেখালে হবে না।...আমরা একবার বলব কারচুপি হয়েছে, আবার গিয়ে মিষ্টি খাইয়ে আসব—এ ধরনের বিরোধিতা হতে পারে না।’
.এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি.আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর এসব প্রকাশ্য বক্তব্যের পর জামায়াত ও এনসিপির ‘দূরত্ব’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি পোস্টও দেখা গেছে।
জামায়াত-সমর্থকদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত একটিতে জামায়াতের সমর্থন চায়। সেই সমর্থন আদায়ের জন্যই এনসিপি জামায়াতের ওপর চাপ তৈরি করতে চাইছে।
তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের কিছু কিছু রাজনৈতিক অবস্থান জনগণের মধ্যে অনাস্থা তৈরি করছে। যেমন মাঠে খুব জোরালো বক্তব্য, আবার সংসদে তার বিপরীত বক্তব্য, শ্রমিক আন্দোলনে সরকারকে ব্লাঙ্ক সাপোর্ট (পূর্ণ সমর্থন)। সে জন্যই আমরা আলাদা অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান মূলত রাজনৈতিক জায়গা থেকেই নেওয়া। এখানে দর-কষাকষির কোনো বিষয় নেই।’
.তাঁরা বলেন, এনসিপির কাছে মনে হয়েছে, জামায়াত প্রথম দুই বছর সেভাবে সরকারকে ডিস্টার্ব (বিরক্ত) করতে চায় না। কিছুটা ‘রয়ে-সয়ে’ এগোতে চায়। কিন্তু এনসিপি এই অবস্থানের সঙ্গে একমত নয়। সেই জায়গা থেকে এনসিপি নিজেদের স্বতন্ত্র টোন (স্বর) বজায় রাখছে। সেটি করতে গিয়ে কখনো কখনো জামায়াতের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হচ্ছে।.‘দূরত্বের’ নেপথ্যে
জামায়াতের সঙ্গে এনসিপির এই আপাত ‘দূরত্বের’ নেপথ্য কারণ কী, তা জানতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সাতজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
তাঁরা বলেন, এনসিপির কাছে মনে হয়েছে, জামায়াত প্রথম দুই বছর সেভাবে সরকারকে ডিস্টার্ব (বিরক্ত) করতে চায় না। কিছুটা ‘রয়ে-সয়ে’ এগোতে চায়। কিন্তু এনসিপি এই অবস্থানের সঙ্গে একমত নয়। সেই জায়গা থেকে এনসিপি নিজেদের স্বতন্ত্র টোন (স্বর) বজায় রাখছে। সেটি করতে গিয়ে কখনো কখনো জামায়াতের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হচ্ছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের একজন সদস্যের ভাষ্য, ‘জামায়াতের দিক থেকে সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপ দেওয়ার চেষ্টার পর সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা হলে তারা কিছুটা নমনীয় হয়ে যায়। এর ফলে বিরোধী জোটের অন্য দলগুলোর ওপর একটা প্রভাব পড়ে। জামায়াত যখন সরকারকে চাপ দেয়, অন্য দলগুলোও সেই মুডে (অবস্থানে) থাকে। কিন্তু হঠাৎ নমনীয় হলে অন্য দলগুলো বিব্রত হয়। এই জায়গাটাই আমরা অ্যাড্রেস করতে চাইছি।’
.জোট ভাঙা বা ফাটল তৈরি করা সরকারি এজেন্ডা। আমরা এই ফাঁদে পা দিচ্ছি না।এনসিপি ১১–দলীয় ঐক্যের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার
.১১ দল কোনো রাজনৈতিক অবস্থান নিলে সেটি জোটভুক্ত সব দলের আলোচনার ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেন এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াত যখন হঠাৎ করে বিএনপির প্রতি নমনীয় হয়, সেটি যদি অন্য দলগুলো না জানে, তাহলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। সরকারের প্রতি নমনীয় থাকাটা যদি কৌশল হয়, সেটিও জোটের অন্য দলগুলোকে জানাতে হবে।
এনসিপির এমন ধারণা কেন তৈরি হলো, তার পেছনের কিছু কারণও উল্লেখ করেন ওই নেতা। এর মধ্যে রয়েছে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে গত ৩১ মার্চ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সংবিধান সংস্কারে বিশেষ কমিটির দাবি। সেখানে তিনি সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য রাখার প্রস্তাব করেছিলেন। এ ছাড়া চলমান জ্বালানিসংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়—গত ৭ সেপ্টেম্বর সংসদে শফিকুর রহমানের এমন বক্তব্যেও বিব্রত হয়েছে এনসিপি। সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে জামায়াত প্রথমে যে অবস্থান নিয়েছিল, সেটিও সঠিক ছিল না বলে মনে করে দলটি।
জামায়াত যাতে বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে পালন করে, সে জন্য দলটির ওপর চাপ রাখার কৌশলের কথা উল্লেখ করেন এনসিপির নেতারা। তাঁরা বলেন, এনসিপি প্রকৃত বিরোধী রাজনীতি করতে চায়। এনসিপির চাপের কারণে অনেক ক্ষেত্রে জামায়াতের আগের অবস্থান বদলেছে বলেও দাবি করেন তাঁরা।
তবে জামায়াতের ওপর চাপ তৈরি করলেও এনসিপি ১১–দলীয় ঐক্য ছাড়ছে না। এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ‘জোট ভাঙা বা ফাটল তৈরি করা সরকারি এজেন্ডা। আমরা এই ফাঁদে পা দিচ্ছি না।’
সূত্র: প্রথম আলো
-
দিনে চার মণ দুধের চা বিক্রি, ফেসবুক-টিকটকে লাখো অনুসারী, আয়করও দেন সাইদুর
-
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ১০ অধিনায়ক
-
গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন
-
জোটে থেকেই জামায়াতকে ‘লাইনে’ রাখতে চায় এনসিপি
-
সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’
-
‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব’
-
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশল
-
এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেন
-
‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের ১০০ বছর পর ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’
-
সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে বসে চড়ুই পাখির মিলনমেলা
-
মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
-
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি
-
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা
-
দুধে ধোয়া রাজনীতি!
-
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়