‘ছোলা বিক্রি করতে এসেছিলে নাকি?’—বাবরের নেতৃত্ব নিয়ে আকরামের তোপ
ইংল্যান্ড সফরে ধবলধোলাই হওয়ার পর সপ্তাহখানেকের বেশি কেটে গেছে। কিন্তু পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না।সিরিজের প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর পাকিস্তান দলের কোচ ও খেলোয়াড় ছাঁটাই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। কিন্তু তৃতীয় টেস্টের আগে দলের অধিনায়ক বাবর আজম সাফ জানিয়ে দেন, এসব সিদ্ধান্তের কিছুই নাকি তিনি জানতেন না। এ নিয়েই এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক কিংবদন্তি পেসার ও অধিনায়ক ওয়াসিম আকরাম। তাঁর কথা, নেতৃত্ব দেওয়ার চেয়ে বাবর যদি শুধু ব্যাটসম্যান হিসেবে দলে থাকতেন, তবেই পাকিস্তান ক্রিকেটের ভালো হতো।দলে ৭ পরিবর্তন নিয়ে অধিনায়ক বাবর বললেন, পিসিবি ভালো ব্যাখ্যা করতে পারবেসম্প্রতি ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক সতীর্থ ওয়াকার ইউনিসের পাশে বসেই বাবর আজমের ওপর তোপ দাগেন ওয়াসিম আকরাম। প্রথম দুই টেস্টের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যখন কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে ছাঁটাই করে এবং দল থেকে সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠায়, তখন বার্মিংহামে তৃতীয় টেস্টের টসে এসে বাবর দাবি করেছিলেন, ‘এসব আমার কাছেও নতুন খবর।’ পিসিবির দিকে আঙুল তুলে বাবর বলেছিলেন, সাংবাদিকেরা যেন এই প্রশ্নগুলো বোর্ডকেই জিজ্ঞেস করেন।বাবর আজমের সঙ্গে ওয়াসিম আকরাম।দলের এত বড় রদবদলের খবর অধিনায়ক জানবেন না, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না ওয়াসিম আকরাম। চরম ব্যঙ্গাত্মক সুরে তিনি তাই প্রশ্ন তুলেছেন দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে, ‘বাবর আজম বলেছে সে কিছুই জানত না। তুমি যদি কিছুই না জানো, তবে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে নাকি?’অধিনায়কের এমন অবস্থান দলের জন্য চরম ক্ষতিকর উল্লেখ করে আকরাম বলেন, ‘খেলোয়াড় হিসেবে বা একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, আপনার অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তবে আপনি মাঠে শতভাগ দিতে পারবেন না।’বাবর আজম শুধু সোশ্যাল মিডিয়ায় বড় ক্রিকেটার, দাবি সাবেক পাকিস্তানি ব্যাটসম্যানেরওয়াসিম আকরামের মতে, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল এবং বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তখন বাবরের উচিত ছিল অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো। আকরামের পরামর্শ, ‘আমার মনে হয়, দ্বিতীয় টেস্টের পরপরই বাবরের বলা উচিত ছিল যে সে আর অধিনায়কত্ব করবে না, শুধু একজন খেলোয়াড় হিসেবে সিরিজটি খেলবে। বাবরের টেস্ট অধিনায়কত্ব নেওয়াটাই উচিত হয়নি। এই পুরো ঝামেলার কোনো দরকারই ছিল না।’টেস্ট অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনটা ভালো হয়নি বাবর আজমেরশান মাসুদের স্থলাভিষিক্ত হয়ে গত ৫ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য নতুন করে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান বাবর আজম। এর আগে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে ছিলেন তিনি, যেখানে ২০টি ম্যাচে ১০টি জয়, ৬টি হার ও ৪টি ড্র ছিল তাঁর ঝুলিতে।নতুন মেয়াদের শুরুতেই অবশ্য ভালো কিছু করে দেখাতে পারেননি বাবর। ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজ ১–১ সমতায় শেষ করার পর ইংল্যান্ডের মাটিতে এসে জোটে ৩–০ ব্যবধানে হারের লজ্জা। লিডসে হেডিংলি টেস্টে ইনিংস ও ১০৩ রানের হার এবং লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয় সেই তথাকথিত শুদ্ধি অভিযান। সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠিয়ে ও কোচিং স্টাফে পরিবর্তন এনেও শেষরক্ষা হয়নি। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ৮ উইকেটে জিতে পাকিস্তানকে পুরোপুরি হোয়াইটওয়াশ করে।বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
বেসরকারি চাকরির ‘নতুন বিধিমালা’: সুরক্ষা দেবে না সুযোগ কমাবে?
-
৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই
-
৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
-
‘ওয়াও! তুই কখন আসলি?’, কৃতী সংবর্ধনায় বন্ধুদের পেয়ে উচ্ছ্বাস
-
হাসপাতালগুলোর জন্য শেষ সতর্কঘণ্টা কি আমরা শুনতে পাচ্ছি
-
আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে খুন: পুলিশের সংবাদ সম্মেলন
-
কোরসেট-শাড়ির জুটিতে টালি সুন্দরীর নতুন চমক
-
পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়ে পড়বে
-
ভোটার তালিকা: প্রশ্নবিদ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী, কেজরিওয়াল, কপিল সিব্বাল, জগদীপ ধনখড়েরা
-
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি
-
নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ
-
শিশুর মেরুদণ্ডের জন্মগত ত্রুটি ও তার চিকিৎসা
-
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ওএলএম প্ল্যাটফর্মের যাত্রা শুরু, শিক্ষার্থী নিবন্ধন শুরু হচ্ছে আজ
-
‘আর কাউকে যেন সন্তান হারাতে না হয়’ জানাজায় অপ্রতিমের বাবার কান্নাভেজা আকুতি
-
ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসব, প্রস্তুতি সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন