‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’—অফিসে ঢুকে এ কথা বলেই গুলি, আহত ২
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ হামলা হয়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন।
আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাঁ হাতে গুলি লেগেছে।
.আহত হাবিবের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে চার থেকে পাঁচজন যুবক ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে গুলি চালান। এ সময় তাঁদের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। অফিসে ঢুকেই একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’, আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’। এসব কথা বলেই গুলিবর্ষণ শুরু করেন হামলাকারীরা।
আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁদের সহকর্মীরা। প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুজন মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এখন এই হামলা হলো।
.ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিতে আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলায়। আর সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তাঁরা দুজনই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কার্যালয়ে থাকতেন।
সূত্র: প্রথম আলো
-
‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন
-
দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা
-
নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা : তিন সাক্ষীর দুজনই বললেন, তাঁরা কিছুই জানেন না
-
‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’—অফিসে ঢুকে এ কথা বলেই গুলি, আহত ২
-
‘তুই ফ্যাসিস্ট, চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক
-
দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গেলেন কেন
-
শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন
-
প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস
-
মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা
-
ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু
-
কান্দাহারের রেডিওতে ক্রিকেট সম্প্রচার বন্ধের নির্দেশ তালেবানের
-
নতুন চাষাবাদে ইউটিউব-নির্ভর কৃষিজ্ঞান: মিডিয়া লিটারেসির প্রয়োজনীয়তা আসলে কতটা?
-
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে
-
সুন্দরবনের গাছ যেভাবে নোনা পানিতে বেঁচে থাকে
-
উৎসবের আমেজে সারিনা ঢাকায় বার্ষিক ক্রিসমাস কেক–মিক্সিং