নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী নিজেদের ফেসবুক আইডিতে আগুন দেওয়ার ভিডিওটি পোস্ট করেন। এরপর বিষয়টি জানাজানি হয়।
.রাতের অন্ধকারে ধারণ করা ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চৌমুহনী পৌরসভা কার্যালয় এলাকা পার হওয়ার সময় চৌমুহনী থেকে লক্ষ্মীপুর অভিমুখী একটি বাসে আগুন দেওয়া হয়। অজ্ঞাতনামা দুই ব্যক্তি বাসটির পেছনের বাঁ পাশে ও সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুনলাগা অবস্থাতেই বাসটিকে দ্রুত চৌরাস্তার দিকে চলে যেতে দেখা যায়। একই সময় আগুন লাগানো দুই ব্যক্তিও পালিয়ে যান।
.যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামসুজ্জামান। আজ রোববার সকালে প্রথম আলোকে তিনি বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাসটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সূত্র: প্রথম আলো
-
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত এক
-
বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান
-
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে
-
পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহত
-
নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও
-
আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল
-
ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা
-
বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫
-
মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
-
বিয়ের অনুষ্ঠান ও স্কুলে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় ২১ জন নিহত
-
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ
-
এএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বর
-
১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান
-
আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
-
শেয়ারে ভবন তৈরিতে শৃঙ্খলা চান ব্যবসায়ীরা