ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
প্রায় সাড়ে চার কোটি ডলার বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকাঠামো বিনিয়োগকারী সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে গঠিত বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা ও দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি
.অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
হুমায়ুন কবির আরও বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো ও দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রতি বারাকা গ্রুপ ও পিআইডিজির আস্থা এবং বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে।
.বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখায় পিআইডিজিকে ধন্যবাদ। বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের এ বিনিয়োগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি আরও বিনিয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফয়সাল আহমেদ চৌধুরী আরও বলেন, সরকারের ২০৩০ সালের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব আরও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে চায় বারাকা গ্রুপ।
.অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় পিআইডিজির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়নপ্রধান ডেনিস ফু ও ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন উপস্থিত ছিলেন।
বারাকা গ্রুপ ২০০৯ সাল থেকে বিদ্যুৎ খাতে কাজ করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, অতীতে তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ৩১৬ মেগাওয়াট। বর্তমানে জাতীয় গ্রিডে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে তারা। বিদ্যুৎ খাতের পাশাপাশি তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, সিকিউরিটিজ ও শিক্ষা খাতে ব্যবসা রয়েছে গ্রুপটির।
.অন্যদিকে ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনফ্রাকো এশিয়া পিআইডিজির অধীন আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগকারী সংস্থা। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডার সহায়তায় উন্নয়নশীল দেশগুলোয় টেকসই অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করে সংস্থাটি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এ খাতে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: প্রথম আলো
-
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
-
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন
-
‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন
-
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট
-
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
-
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
-
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
-
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
-
বয়োজ্যেষ্ঠদের সম্মানে আসন ছেড়ে দেওয়া ইসলামি শিষ্টাচার
-
‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’
-
সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে
-
মঙ্গলের পাথরফলক