বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ভবিষ্যতের শ্রমবাজারে বাংলাদেশের নারীর অবস্থান কী হবে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ এএম
২৩৬ Shares

আগামী ১০ বছর পর বাংলাদেশের শ্রমবাজারে নারীদের আমরা কোথায় দেখতে চাই? তাঁরা কি তখনো প্রধানত কৃষি, তৈরি পোশাকশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত থাকবেন? নাকি তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, আর্থিক খাত, গবেষণা, আধুনিক উৎপাদনশিল্প এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় তাঁদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে? তাঁরা কি শুধু কাজের সুযোগ পাবেন, নাকি ভালো বেতন, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও পেশাগত উন্নতির সুযোগও পাবেন? আগামী দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অগ্রগতি ও সীমাবদ্ধতা

বাংলাদেশে নারীর শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তৈরি পোশাকশিল্পে নারীর কর্মসংস্থান দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রামীণ নারীরাও কৃষি, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন সেবামূলক কাজে অবদান রাখছেন। কিন্তু নারীর শ্রমবাজারে অংশগ্রহণের সঙ্গে তাঁদের আয়, কাজের মান, নিরাপত্তা ও পেশাগত অবস্থানের সমান উন্নতি হয়নি। অধিকাংশ নারী এখনো অনানুষ্ঠানিক ও তুলনামূলক কম উৎপাদনশীল কাজে নিয়োজিত। উচ্চ আয়ের পেশা এবং প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায়ে তাঁদের উপস্থিতি সীমিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০০২–০৩ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ২৬ দশমিক ১ শতাংশ। ২০১০ সালে তা বেড়ে ৩৬ শতাংশ হয়। ২০১৬–১৭ সালে এই হার ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ; ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৪২ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ দুই দশকে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এই অগ্রগতিতে পরিবর্তন এসেছে। ২০২৪ সালের শ্রমশক্তি জরিপে নারীর অংশগ্রহণের হার ৩৮ দশমিক ৪ শতাংশে নেমে আসে। অবশ্য এই পতনের পেছনে অর্থনৈতিক কর্মকাণ্ডের দুর্বলতা, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং অন্যান্য কাঠামোগত কারণের পাশাপাশি একটি পদ্ধতিগত বিষয়ও রয়েছে, যা এখানে উল্লেখ করা জরুরি। ২০২৪ সালে বিবিএস প্রথমবার আন্তর্জাতিক শ্রম পরিসংখ্যানবিদদের ১৯তম সম্মেলনের (আইসিএলএস) সংজ্ঞা ব্যবহার করেছে। এই সংজ্ঞায় নিজের পরিবারের ভোগের জন্য উৎপাদন, যেমন নিজেদের খাওয়ার জন্য ফসল ফলানো বা পশু পালন কর্মসংস্থান হিসেবে গণ্য হয় না। পুরোনো সংজ্ঞায় এসব কাজ ধরা হতো, আর নারীরা এসব কাজ বেশি করেন।

বাংলাদেশে নারীর কর্মসংস্থানের একটি বড় অংশ কৃষিতে। বিশেষ করে গ্রামীণ এলাকায় নারীরা ফসল উৎপাদন, পশুপালন এবং পারিবারিক কৃষিকাজে যুক্ত। কৃষিতে তাঁদের অংশগ্রহণের পেছনে অর্থনৈতিক প্রয়োজনের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের অভাবও রয়েছে। শিল্প খাতে তৈরি পোশাকশিল্প নারীদের জন্য গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎস। সেবা খাতে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ব্যবসা ও ব্যক্তিগত সেবায় নারীর অংশগ্রহণ রয়েছে। তবে তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, আধুনিক আর্থিক সেবা এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় তাঁদের উপস্থিতি তুলনামূলকভাবে কম।

নারীর কর্মসংস্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো অনানুষ্ঠানিক কাজের আধিক্য। বিবিএস পরিচালিত ২০২২ সালের শ্রমশক্তি জরিপে কর্মরত নারীর প্রায় ৯৭ শতাংশ ছিলেন অনানুষ্ঠানিক কাজে। ২০২৪ সালেও এই হার প্রায় ৯৬ শতাংশ। তাঁদের অনেকের নিয়মিত বেতন, লিখিত নিয়োগপত্র, মাতৃত্বকালীন সুবিধা, পেনশন কিংবা চাকরির নিরাপত্তা নেই। অনেকে পারিবারিক কৃষিকাজ বা ব্যবসায় বিনা পারিশ্রমিকে শ্রম দেন। তাঁদের অর্থনৈতিক অবদান থাকলেও নিজের আয়ের ওপর নিয়ন্ত্রণ সীমিত হতে পারে।

এ কারণে আগামী দিনের জন্য দুটি লক্ষ্য একসঙ্গে অর্জন করতে হবে। প্রথমত, আরও বেশি নারীকে শ্রমবাজারে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, যাঁরা ইতিমধ্যে কাজ করছেন, তাঁদের উৎপাদনশীলতা, আয় ও কাজের মান উন্নত করতে হবে। শুধু শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বৃদ্ধি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের যথেষ্ট সূচক নয়।

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা

আগামী ১০ বছরে শ্রমবাজারে সবচেয়ে বড় পরিবর্তনের একটি উৎস হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শিল্পকারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার বাড়বে। ব্যাংক, বিমা, হিসাবরক্ষণ, প্রশাসন, গ্রাহকসেবা, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন পেশাগত সেবায় কাজের ধরন বদলাবে। কিছু প্রচলিত কাজ কমে যেতে পারে, আবার নতুন ধরনের কাজও তৈরি হবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২৫ সালের জেনারেটিভ এআই অ্যান্ড জবস গবেষণা অনুযায়ী, বিশ্বে প্রতি চারজন কর্মীর একজন এমন পেশায় নিয়োজিত, যেখানে জেনারেটিভ এআইয়ের প্রভাব পড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে প্রতি চারজনের একজন চাকরি হারাবেন। অধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ণ চাকরি বিলুপ্ত হওয়ার পরিবর্তে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা বেশি।

এই পরিবর্তনের প্রভাব নারী ও পুরুষের ওপর সমান হবে না। আইএলওর ২০২৬ সালের গবেষণায় দেখা যায়, নারীর প্রাধান্য রয়েছে এমন পেশাগুলোর ২৯ শতাংশ এআইয়ের প্রভাবের আওতায় আসতে পারে, যেখানে পুরুষের প্রাধান্য রয়েছে এমন পেশার ক্ষেত্রে হারটি ১৬ শতাংশ। এর একটি কারণ হলো, অনেক দেশে নারীরা প্রশাসনিক, দাপ্তরিক, হিসাবরক্ষণ ও ব্যবসায়িক সহায়তামূলক কাজে বেশি নিয়োজিত। অন্যদিকে এআই, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক পেশায় নারীর প্রতিনিধিত্ব এখনো কম।

বাংলাদেশের জন্য এর তাৎপর্য গুরুত্বপূর্ণ। বর্তমানে নারীদের জন্য যেসব চাকরি অপেক্ষাকৃত সহজলভ্য, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সেগুলোর কিছুতে শ্রমের চাহিদা কমতে পারে। অন্যদিকে নতুন প্রযুক্তিভিত্তিক পেশায় প্রবেশের জন্য উচ্চতর দক্ষতা প্রয়োজন হবে। ফলে প্রস্তুতির অভাবে নারীরা দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তৈরি পোশাকশিল্প এর একটি উদাহরণ। আগামী দিনে উৎপাদনপ্রক্রিয়ায় স্বয়ংক্রিয় যন্ত্র, ডিজিটাল নকশা, আধুনিক মান নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিনির্ভর সরবরাহব্যবস্থার ব্যবহার আরও বাড়তে পারে।

নারীর কর্মসংস্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো অনানুষ্ঠানিক কাজের আধিক্য। বিবিএস পরিচালিত ২০২২ সালের শ্রমশক্তি জরিপে কর্মরত নারীর প্রায় ৯৭ শতাংশ ছিলেন অনানুষ্ঠানিক কাজে। ২০২৪ সালেও এই হার প্রায় ৯৬ শতাংশ।এতে কিছু প্রচলিত কাজে শ্রমিকের প্রয়োজন কমতে পারে। একই সঙ্গে যন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উৎপাদন পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হবে। বর্তমান নারী শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া না হলে তাঁরা চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। কিন্তু নতুন দক্ষতা অর্জন করতে পারলে তাঁদের উৎপাদনশীলতা ও আয় বাড়তে পারে।

তাই প্রযুক্তিগত পরিবর্তনকে প্রতিরোধ করা নয়, বরং নারীদের এই পরিবর্তনের জন্য প্রস্তুত করাই লক্ষ্য হওয়া উচিত। শুধু প্রযুক্তি ব্যবহার নয়, প্রযুক্তি তৈরি, পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণেও নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, প্রযুক্তি, জনমিতিক পরিবর্তন এবং পরিবেশবান্ধব উৎপাদনের সম্প্রসারণ বিশ্ব শ্রমবাজারকে প্রভাবিত করবে। বাংলাদেশেও কয়েকটি খাতে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

প্রথমত, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা। সফটওয়্যার উন্নয়ন, তথ্য ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, এআইভিত্তিক সেবা এবং ডিজিটাল আর্থিক সেবায় দক্ষ কর্মীর চাহিদা বাড়তে পারে। এসব কাজের একটি অংশ বিদেশি প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ থেকেই করা সম্ভব। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ভাষা, যোগাযোগ ও সমস্যা সমাধানের সক্ষমতা প্রয়োজন।

প্রথমত, আরও বেশি নারীকে শ্রমবাজারে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, যাঁরা ইতিমধ্যে কাজ করছেন, তাঁদের উৎপাদনশীলতা, আয় ও কাজের মান উন্নত করতে হবে। শুধু শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বৃদ্ধি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের যথেষ্ট সূচক নয়দ্বিতীয়ত, স্বাস্থ্য ও যত্নসেবা। মানুষের আয়ু বৃদ্ধি, নগরায়ণ এবং স্বাস্থ্যসেবার চাহিদা বৃদ্ধির ফলে চিকিৎসক, নার্স, চিকিৎসা প্রযুক্তিবিদ, ফিজিওথেরাপিস্ট ও প্রশিক্ষিত যত্নকর্মীর প্রয়োজন বাড়তে পারে। আন্তর্জাতিক শ্রমবাজারের জন্যও দক্ষ জনবল তৈরি করা সম্ভব। তবে যত্নসেবাকে শুধু নারীর স্বাভাবিক দায়িত্ব হিসেবে না দেখে পেশাগত দক্ষতা, ন্যায্য মজুরি ও সামাজিক মর্যাদাসম্পন্ন খাত হিসেবে গড়ে তুলতে হবে।

তৃতীয়ত, আধুনিক উৎপাদনশিল্প। তৈরি পোশাকের বাইরে ওষুধশিল্প, ইলেকট্রনিকস, চিকিৎসা সরঞ্জাম, হালকা প্রকৌশল ও খাদ্য প্রক্রিয়াকরণে নারীর কর্মসংস্থান বাড়ানোর সুযোগ রয়েছে। এর জন্য শিল্পের বৈচিত্র্য বৃদ্ধি ও নতুন বিনিয়োগ প্রয়োজন। নারীদের শুধু উৎপাদনশ্রমিক নয়, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও ব্যবস্থাপক হিসেবেও তৈরি করতে হবে।

চতুর্থত, সবুজ অর্থনীতি। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পানি ব্যবস্থাপনা, বর্জ্য পুনর্ব্যবহার এবং জলবায়ু অভিযোজনের সঙ্গে যুক্ত খাতে নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় এসব খাতের গুরুত্ব আরও বেশি।

পঞ্চমত, শিক্ষা, গবেষণা ও পেশাগত সেবা। অর্থনীতি, বিজ্ঞান, প্রকৌশল, আর্থিক বিশ্লেষণ, ব্যবস্থাপনা ও গবেষণায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। ভবিষ্যতের অর্থনীতিতে জ্ঞান, উদ্ভাবন ও উচ্চ দক্ষতার গুরুত্ব আরও বাড়বে।

জরুরি নীতি ও বাস্তব পদক্ষেপ

নতুন খাতের সম্প্রসারণ হলেই সব চাকরি উচ্চ আয়ের হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব অর্থনীতির নতুন ধারায় ভবিষ্যতের শ্রমবাজারে কাজের ধরন ও দক্ষতার চাহিদা বদলানোর ফলে নারীদের জন্য নতুন সুযোগের পাশাপাশি কর্মসংস্থানের ঝুঁকিও তৈরি হবে। তাই শুধু নারীর অংশগ্রহণ বাড়ানো নয়, দক্ষতা উন্নয়ন, আনুষ্ঠানিক ও উচ্চ আয়ের কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি কর্মজীবনের সুযোগ নিশ্চিত করতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ, কারিগরি প্রশিক্ষণ, শিক্ষানবিশি এবং কর্মরত নারীদের পুনঃপ্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে।

ভবিষ্যতের শ্রমবাজারে নারীর অবস্থান শক্তিশালী করতে কয়েকটি পদক্ষেপ অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, বেসরকারি বিনিয়োগ, শিল্পের বৈচিত্র্য ও আধুনিক সেবা খাত সম্প্রসারণের মাধ্যমে আনুষ্ঠানিক ও উচ্চ আয়ের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পুনঃপ্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, গ্রামীণ নারীদের জন্য কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, খাদ্যশিল্প ও ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে অর্থায়ন, প্রযুক্তি, অবকাঠামো ও বাজারসংযোগ বাড়াতে হবে। চতুর্থত, শিশুযত্ন, নিরাপদ যাতায়াত, সমান মজুরি ও সামাজিক সুরক্ষার মাধ্যমে নারীর কর্মজীবনে টিকে থাকার সুযোগ নিশ্চিত করতে হবে। পঞ্চমত, সুনির্দিষ্ট লক্ষ্য, বাজেট, প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও নিয়মিত মূল্যায়নসহ দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

* ফাহমিদা খাতুন: অর্থনীতিবিদ; সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

সূত্র: প্রথম আলো