সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ
বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন দেশের ২১ হাজার গ্রাহক। এ জন্য সরকারের দেওয়া ৫০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির ৯৬টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে।
.পিকেএসএফ জানিয়েছে, দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি সংস্থাটিকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এই অর্থ পিকেএসএফের ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন।
ইতিমধ্যে কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে পিকেএসএফ। এর অংশ হিসেবে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর করে অর্থ ছাড় শুরু হয়েছে। এসব সংস্থার মাধ্যমে গ্রাহকেরা সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ঋণ নিতে পারবেন।
.পিকেএসএফের হিসাবে, এই তহবিলের আওতায় সারা দেশে ২১ হাজার গ্রাহকের বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এসব স্থাপনা থেকে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারিত হলে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমবে। পাশাপাশি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে। বিশেষ করে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিদ্যুতের বিকল্প উৎস তৈরির সুযোগ সৃষ্টি হবে।
.এ কর্মসূচির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোরও লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে পিকেএসএফ। সংস্থাটির প্রক্ষেপণ অনুযায়ী, সৌরবিদ্যুৎ স্থাপনের এই উদ্যোগের ফলে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।
পিকেএসএফ আরও জানিয়েছে, কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
সূত্র: প্রথম আলো
-
গন্ধ
-
সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ
-
বড় কোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরও বেড়ে যায়—মোবারক আহমদ খান, উদ্ভাবক ও বিজ্ঞানী
-
‘আমরা মরতে পারি’—নিয়োগের সময় প্রকৌশলীদের কেন বলেছিলেন মাস্ক
-
সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী
-
রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম
-
নড়াইলের কালিয়ার বাড়িঘরে আগুনের ভিডিও, কী জানা যাচ্ছে
-
টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে গেম খেললেন আইশোস্পিড, এতক্ষণ না ঘুমালে শরীরে কী ঘটে
-
মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি, ব্যক্তিগত কারণে তারিখটা বলতে চাই না’
-
যে অঙ্কে লুকিয়ে আছে জাদু
-
বাংলাদেশ যে ৫টা জিনিসে বিশ্বকে চমকে দিচ্ছে
-
ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র
-
বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে
-
কখনো মিক্স, কখনো ম্যাচ! অ্যাডিডাস অরিজিনালসের নতুন লুকে সুহানার স্টাইলিংয়ে মুগ্ধ ভক্তরা
-
দিল্লি সফররত পাকিস্তানের মন্ত্রীকে কি তাজমহল-নিজামের দরগায় যেতে দেবে ভারত