রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে সিটির দুর্দান্ত জয়, লিভারপুল জিতল ইসাকের একমাত্র গোলে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৮ পিএম
১০৭ Shares
৮ গোলের এক রোমাঞ্চকর ম্যাচ, প্রথমার্ধেই ৫ গোল, প্রতিপক্ষ এক খেলোয়াড়ের হ্যাটট্রিক, এবং সবশেষে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত এক জয়। কী দারুণ এক ম্যাচই না

৮ গোলের এক রোমাঞ্চকর ম্যাচ, প্রথমার্ধেই ৫ গোল, প্রতিপক্ষ এক খেলোয়াড়ের হ্যাটট্রিক, এবং সবশেষে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত এক জয়। কী দারুণ এক ম্যাচই না আজ দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। ইতিহাদে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চে শেষ হাসিটা হাসল ম্যান সিটি। ৫-৩ গোলের এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা সিটি ৩ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে। একই দিনে অন্য এক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল জিতেছে আলেকসান্ডার ইসাকের একমাত্র গোলে। ইতিহাদে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। নবম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক শটে গোল করেন এনজো ফার্নান্দেজ। চেলসি থেকে সিটিতে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম গোল।তবে সান্ডারল্যান্ড থেমে থাকেনি। শুরু থেকেই ছন্দে থাকা দলটি দ্রুত জবাব দেয়। এনজো লে ফি–র চমৎকার পাসে ব্রায়ান ব্রোবি গোল করে সমতা ফেরান। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।এনজো মারেসকার তারকায় ঠাসা দলের বিপক্ষে সমানতালে লড়াই চালাতে থাকে সান্ডারল্যান্ড। কিন্তু নিজেদের বক্সের কাছ থেকে বিল্ড-আপ করতে গিয়েই মহা ভুলটি করে বসে তারা। নিখুঁত প্রেসিংয়ে বল ছিনিয়ে নিয়ে রায়ান শেরকির দিকে বাড়িয়ে দেয় সিটি। ঠাণ্ডা মাথার শটে বল নিচের কোনায় জড়িয়ে সিটিকে ফের এগিয়ে নেন শেরকি।তবু আবারও ফিরে আসে সান্ডারল্যান্ড। লে ফি আবারও ডিফেন্স চিরে দেন। এবার থমাস মুনিয়ের বল বাড়ান ব্রবির দিকে। ফাঁকা জালে সহজেই গোল করেন তিনি। অফসাইডের জন্য দীর্ঘ ভিএআর পরীক্ষা হলেও শেষ পর্যন্ত গোলটি বহাল থাকে।প্রথমার্ধের শেষ দিকে কিছুটা চাপে পড়ে সান্ডারল্যান্ড। সেই সুযোগে আধিপত্য বাড়ায় সিটি। বিরতির ঠিক আগে আন্তোয়ান সেমেনিওর দারুণ শটে আবারও লিড নেয় দলটি।দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা ধীরগতির হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই আসে সিটির চতুর্থ গোল। মার্ক গেহির পাস গিয়ে পড়ে সেমেনিওর কাছে। বাঁ পায়ের শটে দূরের কোণে বল পাঠিয়ে দেন তিনি।দুই মিনিট পর আবার নাটক। গ্রানিত শাকার পাসে নিলসন অ্যাঙ্গুলো বল বাড়ান সামনে। সেখান থেকে ব্রোবি গোল করে পূর্ণ করেন লিগে নিজের প্রথম হ্যাটট্রিক। ম্যাচ তখন ৪-৩, উত্তেজনা তুঙ্গে। সিটি বল দখলে রেখে গতি কমাতে চায়। কিন্তু সান্ডারল্যান্ড থামেনি। এক পর্যায়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতায় ফেরার সুযোগ পেয়ে যায় তারা। তবে রুবেন দিয়াজ দ্রুত সামলে বিপদ কাটান।শেষ পর্যন্ত স্বস্তি আসে ম্যাচের ৮১ মিনিটে। ইওস্কো গাভারদিওলের ক্রসে পোস্টের পেছনে থাকা আর্লিং হলান্ড সহজে গোল করে ব্যবধান বাড়ান। শুরুতে অফসাইড ধরা হলেও পরে সিদ্ধান্ত বদলায় ভিএআর। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া প্রতিটি দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়লেন আর্লিং হলান্ড।

বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।

সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।