মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ এএম
২৩৮ Shares

নারী ও পুরুষের শারীরিক গঠন যেমন আলাদা, তেমনি তাপমাত্রা অনুভব করার ক্ষমতাও এক নয়। আপাতদৃষ্টিতে একই ঘরের তাপমাত্রা দুজনের কাছে দুই রকম মনে হতে পারে। বিশেষ করে, ঠান্ডা আবহাওয়ায় বা এসির নিচে পুরুষদের চেয়ে নারীরা বেশি শীত অনুভব করেন। দীর্ঘদিনের এই চেনা বাস্তবতাকে অনেকেই কেবল একটি অভ্যাস মনে করলেও, চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা। নারীদের শরীর কেন পুরুষের চেয়ে উষ্ণ পরিবেশ বেশি পছন্দ করে, তার অকাট্য প্রমাণ লুকিয়ে আছে আমাদের রক্তসঞ্চালন, হরমোন এবং বিপাক প্রক্রিয়া।

সম্প্রতি বিখ্যাত জার্নাল অব ফিজিওলজিতে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণা আমাদের এই প্রতিদিনের চেনা ঘটনার পেছনের আসল কারণটি সামনে নিয়ে এসেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই তাপমাত্রার অনুভূতির পার্থক্যের পেছনে মূল কলকাঠি নাড়ছে টেস্টোস্টেরন নামের একটি হরমোন।

আমাদের সবার ত্বকের নিচেই অসংখ্য স্নায়ু প্রান্ত ছড়িয়ে আছে, যার কাজ হলো বাইরের পরিবেশের ঠান্ডা বা গরমের অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়া। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রখ্যাত স্নায়ুবিজ্ঞানী ডক্টর মাইকেল ক্যাটেরিনার ভাষায়, ত্বকের ভেতরের প্রোটিন দিয়ে তৈরি এই সেন্সরগুলোকে আপনি ছোটখাটো ইলেকট্রিক্যাল জেনারেটরের সঙ্গে সাথে তুলনা করতে পারেন। যখনই পরিবেশের তাপমাত্রা বদলায়, এই জেনারেটরগুলো চালু হয়ে যায় এবং চার্জযুক্ত আয়ন আমাদের স্নায়ুকোষে প্রবেশ করে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। এই সংকেতের ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিই, ফ্যান ছেড়ে বসব, নাকি গায়ে কাঁথা জড়াব।

আমাদের সবার ত্বকের নিচেই অসংখ্য স্নায়ু প্রান্ত ছড়িয়ে আছে, যার কাজ হলো বাইরের পরিবেশের ঠান্ডা বা গরমের অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়া।মানুষের পাশাপাশি পাখি বা ইঁদুরের মতো অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও দেখা গেছে, স্ত্রী প্রাণীরা পুরুষ প্রাণীদের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি উষ্ণ পরিবেশ পছন্দ করে। এই রহস্যের জট খুলতেই গবেষকেরা একটি অদ্ভুত পরীক্ষার আয়োজন করেন। তারা ৩০টি পুরুষ এবং ২৭টি স্ত্রী ইঁদুরকে দুটি আলাদা তাপমাত্রার প্লেটের ওপর ছেড়ে দেন। এর মধ্যে একটি প্লেটের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যটির তাপমাত্রা বারবার কমানো-বাড়ানো হয়েছিল।

ক্যামেরায় ইঁদুরগুলোর গতিবিধি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীদের চোখ রীতিমতো কপালে ওঠার জোগাড়! তারা দেখলেন, যখন প্লেটের তাপমাত্রা বাড়িয়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখন স্ত্রী ইঁদুরগুলো পুরুষ ইঁদুরগুলোর চেয়ে অনেক বেশি সময় ধরে সেই গরম প্লেটটিতে অবস্থান করছে। হিসাব করে দেখা গেল, পুরুষ ইঁদুরগুলোর সবচেয়ে পছন্দের তাপমাত্রা হলো ৩২ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে স্ত্রী ইঁদুরগুলোর পছন্দের তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ, পুরুষদের তুলনায় নারীদের ত্বকের সেন্সরগুলো পুরোপুরি সক্রিয় হতে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। যেহেতু ইঁদুরগুলোর অভ্যন্তরীণ শরীরের তাপমাত্রায় কোনো পার্থক্য ছিল না, তাই এটি পরিষ্কার যে নারীদের ত্বকের সেন্সরের গঠনগত পার্থক্যের কারণেই তারা প্রাকৃতিকভাবেই উষ্ণতা বেশি উপভোগ করেন।

বিজ্ঞানীরা দেখলেন, যখন প্লেটের তাপমাত্রা বাড়িয়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখন স্ত্রী ইঁদুরগুলো পুরুষ ইঁদুরগুলোর চেয়ে অনেক বেশি সময় ধরে সেই গরম প্লেটটিতে অবস্থান করছে।বিজ্ঞানীরা এরপর একটু গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা ভাবলেন, এই পার্থক্যের পেছনে আমাদের শরীরের সেক্স হরমোনগুলোর কোনো হাত নেই তো? তারা একদল পুরুষ ইঁদুরকে এমন কিছু ওষুধ দিলেন, যা তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হওয়া বন্ধ করে দেয়। কয়েক সপ্তাহ পর দেখা গেল এক জাদুকরী পরিবর্তন! যে পুরুষ ইঁদুরগুলো আগে গরমে থাকতে চাইত না, টেস্টোস্টেরন কমে যাওয়ার পর তারাই স্ত্রী ইঁদুরগুলোর মতো ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গরম প্লেটে বেশি সময় কাটাতে শুরু করেছে। উল্টোদিকে, স্ত্রী ইঁদুরগুলোকে টেস্টোস্টেরন হরমোন দেওয়ার পর তাদের ভেতর থেকে উষ্ণতা খোঁজার সেই সহজাত প্রবণতা পুরোপুরি গায়েব হয়ে গেল!

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, স্ত্রী হরমোন হিসেবে পরিচিত ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন কিন্তু এই শীত-গরমের অনুভূতির ওপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। অর্থাৎ, পুরো খেলাটাই খেলছে টেস্টোস্টেরন! যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের ফার্মাকোলজিস্ট এবং এই গবেষণার অন্যতম লেখক পিটার ম্যাকনটনের মতে, টেস্টোস্টেরন সরাসরি তাপমাত্রার সেন্সরে আঘাত হানে না, বরং এটি দীর্ঘ সময় ধরে জিনের কার্যকলাপে প্রভাব ফেলে আমাদের শীত বা গরমের অনুভূতিকে বদলে দেয়।

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, স্ত্রী হরমোন হিসেবে পরিচিত ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন কিন্তু এই শীত-গরমের অনুভূতির ওপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। অর্থাৎ, পুরো খেলাটাই খেলছে টেস্টোস্টেরন!শুনতে এটি কেবলই একটি মজার বৈজ্ঞানিক তথ্য মনে হলেও, আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী। গবেষকেরা বলছেন, মানুষের ত্বকেও ঠিক একই ধরনের সেন্সর কাজ করে। এই আবিষ্কারটি ভবিষ্যতে এমন অফিস বিল্ডিং বা স্পেস ডিজাইনে সাহায্য করবে, যা নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই আরামদায়ক হবে। এমনকি যারা স্নায়ুর ব্যথায় ভোগেন এবং যাদের ঠান্ডা-গরমের অনুভূতি অনেক বেশি সংবেদনশীল, তাদের চিকিৎসায় এই গবেষণা এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারে।

সূত্র: প্রথম আলো