মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর চতুর্থ ‘এনকাউন্টার’

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
৩৬৯ Shares
সর্বশেষ গত সোমবার ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলার আসামি দিলীপ রায়।

ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ (এনকাউন্টার) আরও একজন নিহত হয়েছেন। রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসার পর এ নিয়ে এনকাউন্টারের চতুর্থ ঘটনা এটি। সর্বশেষ গত সোমবার ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলার আসামি দিলীপ রায় (৪৮)।

পুলিশের ভাষ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দিলীপকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে তিনটি গুলির আঘাত ছিল।

.দিলীপ রায় পেশায় রাজমিস্ত্রি ও দিনমজুর ছিলেন। গত ৩ নভেম্বর দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় ১২ বছর বয়সী এক শিশু। ৫ নভেম্বর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নদীর পাশের একটি জঙ্গলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিবস্ত্র ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজে দিলীপকে সাইকেলে করে ওই শিশুকে নিয়ে যেতে দেখা যায় বলে জানা গেছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সোমবার ভোরে তারা খবর পায়, দিলীপ কুলিক নদীর পাড়ের একটি এলাকায় লুকিয়ে আছেন। পুলিশ সেখানে গেলে তিনি বিহার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁর বন্দুকযুদ্ধ হয় এবং তিনি গুলিবিদ্ধ হন।

দিলীপের মৃত্যুর পর তাঁর মা বলেছেন, দিলীপ তাঁদের ওপরও অত্যাচার করতেন। তাঁর ভাষায়, ‘আমরা ওর দেহ নেব না।’

.এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর আরও তিনটি এনকাউন্টারের ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে গত জুলাই মাসে। সেখানে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস এক পুলিশ সদস্যের রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালায়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৩ বছর বয়সী প্রহ্লাদ দাস পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

তৃতীয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গত ২৬ অক্টোবর। বিজেপির এক নেতা হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া ৪৬ বছর বয়সী সামিউল শেখ পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো