চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৯ মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সোবহানকে হত্যা করা হয়েছে।
.ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে রাতে সোবহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
.পুলিশ জানায়, গত বছরের ২৫ জুলাই তক্তারপুল এলাকা থেকে মহিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় একই বছরের ৯ আগস্ট সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ জানায়, মহিউদ্দিনকে হত্যার জন্য সোবহান ভাড়াটে খুনি ঠিক করে তাদের পিস্তল দিয়ে সাহায্য করেন। মূলত তক্তারপুল এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ধরে রাখতে এই খুনের ঘটনা ঘটেছে।
.নিহত সোবহানের ভাই মোহাম্মদ বাদশা প্রথম আলোকে বলেন, বিরোধের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে বাড়ির সামনে ছুরিকাঘাতে। এই ঘটনার বিচার চান তিনি।
সূত্র: প্রথম আলো
-
দুইবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী
-
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
-
বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি
-
ক্যালকুলেটরে নয়, টেবিলে আঙুলের টোকায় লাখ লাখ টাকার হিসাব করেন রিপন
-
নিউসম–অসফ নাকি অন্য কেউ, ২০২৮ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কে হচ্ছেন
-
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
-
আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা
-
বিবাহবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা
-
বেলাল চৌধুরীর লেখা: সন্ধানীর ফাঁদে
-
এমপি নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
-
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম
-
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা
-
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
-
চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল
-
কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়