পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গতকাল বুধবার মক্কা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা ঘটল।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ধ্বংসাবশেষ পড়া এলাকা দুটি হলো মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম এবং মসজিদটি থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকা।
.সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পরে আকাশেই সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়।
তবে পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।
.পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।.বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্রতম মসজিদ এ মক্কা নগরীতে অবস্থিত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম বার্ষিক হজের মূল কেন্দ্রবিন্দুও এ পবিত্র শহর, যেখানে প্রতিবছর লাখ লাখ মুসলমান সমবেত হন।
.আজ বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের শত্রুতাপূর্ণ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব।
.হুতিদের শক্তি কোথায়, বিলিয়ন ডলারের যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র.২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতির ফলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও লড়াই শুরু হয়। এরই অংশ হিসেবে হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, আর পাল্টা জবাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে রিয়াদ।
সর্বশেষ এ উত্তেজনার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি হুমকির মুখে পড়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এ প্রণালি বিশ্ব নৌ–বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।
.ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত অনেকে
সূত্র: প্রথম আলো
-
পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
-
চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের
-
বিয়ে করলেন অনিরুদ্ধ, পাত্রী ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী
-
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
-
ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক
-
ব্যাংক এশিয়ায় অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ১৯ নভেম্বরের মধ্যে
-
‘সাইন্টোলজি’: বিজ্ঞান কল্পকাহিনির আড়ালে কি রহস্যময় ধর্মব্যবসা
-
ব্যাংকে আমানত ও ঋণ, দুই হিসাবই বাড়ছে নারীদের
-
ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে একে একে সরছে মার্কিন উড়োজাহাজ, যুদ্ধ কি ছড়াচ্ছে নতুন দেশে
-
দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা
-
প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের খোঁজ
-
নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র!
-
নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’
-
দুইবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী
-
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত