শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম
৩৩৯ Shares
বাজারে কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি বিক্রি হয়েছিল। গত দুই সপ্তাহে এ দাম কেজিতে ২০ টাকা কমে ১৭০–১৮০ টাকা হয়েছে।

শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে।

.রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে। গত দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও।

বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীত নামা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সব এলাকায় শীত নামতে আরও ১৫–২০ দিন সময় লাগতে পারে। সাধারণত শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে; তখন দামও তুলনামূলক কমে যায়। তবে ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করে। এসব সবজিই এখন বাজারে আসছে।

সরকারি সংস্থা টিসিবি তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে। আর চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা হয়েছে।

.গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

.দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। ব্রয়লার ১৭০–১৮০ এবং ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।.গতকাল সকালে কৃষি মার্কেটে যেতেই প্রথমে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তাজুল ইসলামের সঙ্গে। ওই সময় তাঁর হাতে থাকা বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম ছিল, যা কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা। এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়। এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা।

বাজারে আসা নতুন দেশি টমেটো আর আলুও ছিল ওই দোকানে। কিন্তু তা কেনেননি তাজুল ইসলাম। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না। কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’

.বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এগুলো শীতের আগাম সবজি। এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করবে।

ইতিমধ্যে বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। যেমন দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপির দাম ছিল ৬০–৭০ টাকা, যা গতকাল ৪০–৫০ টাকায় বিক্রি হয়েছে। নতুন আলুর দামও কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকা হয়েছে। অবশ্য পুরোনো আলুর দাম কম, কেজি মাত্র ২০–২৫ টাকা। এ ছাড়া কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। কেজি এখন ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানি করা টমেটো বিক্রি হয় ১১০–১২০ টাকায়। অন্যান্য সবজি আগের দামে স্থিতিশীল রয়েছে।

বাজারে কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি বিক্রি হয়েছিল। গত দুই সপ্তাহে এ দাম কেজিতে ২০ টাকা কমে ১৭০–১৮০ টাকা হয়েছে। আর ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দামও প্রতি ডজন ১০ টাকা কমে ১৫০ টাকা হয়েছে।

সূত্র: প্রথম আলো