বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মঞ্চে বরফ নীল গাউনে রূপকথার রাজকন্যার মতো ধরা দিয়ে সবার নজর কেড়েছেন তানজিয়া জামান মিথিলা। নতুন বিজয়ীকে মুকুট পরিয়ে দেওয়ার বিশেষ মুহূর্তের পাশাপাশি তাঁর ব্যতিক্রমী সাজও ছিল আলোচনায়। রইল তাঁর লুকের বিস্তারিত ...
এক বছর আগে মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তানজিয়া জামান মিথিলা। এবার সেই প্রতিযোগিতারই দেশীয় আসরে নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দিলেন তিনি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মঞ্চে সামিরা খান মাহিকে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়ার মুহূর্তটি ছিল বিশেষ।
তবে অনুষ্ঠানে শুধু এই দায়িত্ব পালন করেই নয়, নিজের চোখধাঁধানো লুকে সবার দৃষ্টি কেড়েছেন মিথিলা। তাঁর পরনে ছিল বরফ নীল রঙের এক ব্যতিক্রমী ইভিনিং গাউন। যেন কল্পনার কোনো জগৎ থেকে উঠে আসা রাজকন্যা!
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুকের প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘এই সাজ চিরকাল আমার সবচেয়ে প্রিয় হয়ে থাকবে।’ তাঁর এই গাউনটি তৈরি করেছে ভিয়েতনামের ফ্যাশন ব্র্যান্ড মিন তুয়ান। আউটফিটের নকশার প্রশংসা করে ব্র্যান্ডটির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
গাউনটির রঙের নাম আইস ব্লু। বরফের মতো শীতল নীলের সঙ্গে রুপালি ও হালকা ল্যাভেন্ডারের মিশেল পোশাকটিতে তৈরি করেছে মোহনীয় এক আভা।
তবে শুধু রং নয়, এর স্ট্রাকচার ও কারুকাজেও আছে বিশেষত্ব। শরীরের সঙ্গে আঁটসাঁটভাবে লেগে থাকা বডিহাগিং গাউনটি মারমেইড কাটের। নিচের অংশে ছড়িয়ে পড়া ফ্লেয়ার গাউনটিকে দিয়েছে নাটকীয় আমেজ।
জমিনে শিয়ার ন্যুড ফেব্রিকের ব্যবহার চোখে পড়ে। এর ওপর নীল, রুপালি ও ল্যাভেন্ডার রঙের পুঁতি, ক্রিস্টাল এবং ঝলমলে পাথর বসিয়ে তৈরি করা হয়েছে অলংকরণ। কোথাও ঢেউয়ের মতো, কোথাও আবার আঁকাবাঁকা রেখায় সাজানো এসব নকশা পুরো পোশাকে আলাদা আবেদন তৈরি করেছে।
গাউনটির নকশায় প্রচলিত সৌন্দর্যধারার বাইরে গিয়ে ফুটে উঠেছে কল্পনা প্রবণ ও আধুনিক ভাবনা। দুই কাঁধের ওপর ডানার মতো স্ট্রাকচার এর অন্যতম আকর্ষণ।
স্বচ্ছ ন্যুড ফেব্রিকের ওপর পুঁতি ও পাথরের কারুকাজে তৈরি হয়েছে ঝলমলে আবহ। সামনের অংশে আছে প্লাঞ্জিং নেকলাইন। বুকের দুই পাশে নিখুঁতভাবে সাজানো অলংকরণ গাউনটির নকশায় যোগ করেছে বাড়তি শৈল্পিকতা।
কোমরের দুই পাশের কাটআউট নকশায় ব্যবহার করা হয়েছে একই শিয়ার ফেব্রিক। পোশাকটির আরেকটি আকর্ষণ এর লম্বা কেপ।
পেছন থেকে মেঝে ছুঁয়ে দুই পাশে ছড়িয়ে পড়া কেপটি নীলচে ল্যাভেন্ডার আভায় সাজানো। এর বর্ডার জুড়ে পালকের কাজ যোগ করেছে রাজকীয় এক আবহ।
দুই হাতে পরেছেন পোশাকের সঙ্গে রং মিলিয়ে নীলাভ পুঁতি ও পাথরের কাজ করা লম্বা গ্লাভস। মাথায় রুপালি ঝলমলে মুকুট, কানে লম্বা ঝুলন্ত দুল। মুকুটের সঙ্গে সামঞ্জস্য রেখে চুল পেছনে টেনে উঁচু করে স্লিক বান করেছিলেন মিথিলা।
চোখের সাজে গাঢ় আইলাইনার ও ঘন পাপড়ি, গালে গোলাপি আভা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। তাঁর মেকআপ করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার। নিজের পোস্টে মেকআপশিল্পীর কাজের প্রশংসাও করেছেন মিথিলা।
গত বছর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান মিথিলা। এবার দেশের প্রতিযোগিতায় নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া তাঁর জন্য ছিল আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত।
সেই সঙ্গে বরফ নীল গাউনের ব্যতিক্রমী নকশা এবারের মঞ্চে নিজের উপস্থিতিকেও স্মরণীয় করে রাখলেন তিনি।
সূত্র: প্রথম আলো
-
রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
-
মারা গেছেন ‘রোকযানা’ গানের সাহেদ
-
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
-
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
-
নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি
-
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
-
ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে
-
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?
-
এআই ডিটেক্টরের ভুল অভিযোগ
-
বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা
-
সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের
-
সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প
-
অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ
-
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা
-
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে