ফাঁদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ এএম
৩১৭
Shares
ফারহানা রহমানের কবিতা
হেমন্তের পূর্ণ চাঁদ যেন শব্দহীন আততায়ী
সর্বনাশা প্রেমের মতোই স্মৃতিজাগানিয়া ব্যাধি
অযুত–নিযুত বছরের অন্ধকার ভেঙে ভেঙে
বিরহের অগ্নিপাত্র উপচে পড়ে শেষ ঘূর্ণিটানে
চোখের ওপর সম্মোহনী চাঁদ তীব্র মায়া এঁকে
আছড়ে পড়েছে অগ্নি–আভা নিয়ে প্রান্তরের বাঁকে
.উচাটন মন আনন্দপ্লাবিত বন-মরীচিকা
ব্যর্থ প্রেমিকের রক্তহিম চোখ তবু অঙ্গারিকা
দূর থেকে অশরীরী জ্যোৎস্না ডাকে রিপুবাসনায়
ঘুমের পালক ছিঁড়ে নিশি আসে মৌন ইশারায়
তোমাকে ভেবেছিলাম প্রণয়ের চির জায়মান
অথচ তুমিও খোলা বাতাসের অস্থায়ী সাম্পান
নিজের ভুলের মোহ কারুবাসনার উপাসনে
অনাদি প্রণয়ী হয়ে জড়িয়েছি সহস্র বুননে
সূত্র: প্রথম আলো
-
ফাঁদ
-
সরকারি পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়াতে হবে
-
পত্রিকা: 'গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে'
-
বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে
-
কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
-
মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন! —ফেরদৌস ওয়াহিদ
-
কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান
-
আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬)
-
চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের
-
২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে
-
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ জনের চাকরি, আবেদনের শেষ ২৬ নভেম্বর
-
‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’
-
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন
-
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
-
‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’