রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই একটি বড় ক্রান্তিকাল

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
৪০৫ Shares

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

.শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই কি একটি বড় ক্রান্তিকাল? এই প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ঠিক তাই। বর্তমানে বা অতীতেও একজন শিশু হুট করে একা একা কোথাও যায় না, তার সঙ্গে কেউ না কেউ থাকে। কিন্তু যখন সে স্বাধীনভাবে একা একা চলাচল বা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, সেই সময়টাকে একটা ক্রিটিক্যাল টাইম বা ক্রান্তিকাল বলা চলে। আর আমাদের নিজের মতো করে চলার বা স্বাধীনতা অর্জনের এই প্রক্রিয়াটি যখন শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বাবা-মায়ের পক্ষ থেকেও কিছুটা কষ্ট বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়।

সূত্র: প্রথম আলো