রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
৪৩৩ Shares
পেট্রোবাংলা ৭৫৩টি পদের আবেদনের সময় বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে (১৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এ নিয়োগে মোট পদসংখ্যা ৭৫৩। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ছিল ১৭ নভেম্বর ২০২৬।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)

পদসংখ্যা: মেকানিক্যাল (৭৪), ইলেকট্রিক্যাল (৪৯), সিভিল (৪০), সিএসই/ আইটি (২৫), কেমিক্যাল (২৭), পেট্রোলিয়াম (১৪), আইপিই (৮), মেটালার্জি/ এমএমই (৭), ইলেকট্রনিকস (২), অটোমোবাইল (১)।

৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওলজি)

৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)

৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)

৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)

৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)

১০. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)

১১. পদের নাম: সহকারী ডিলার

১২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

১৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)

১৪. পদের নাম: সহকারী কর্মকর্তা (আইন)

১৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

১৬. পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ)

১৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: মেকানিক্যাল (৫৬), ইলেকট্রিক্যাল (৩২), সিভিল (৩১), কম্পিউটার/ আইটি (৮), ইলেকট্রনিকস (৩), অটোমোবাইল (৯), কেমিক্যাল (৫), পাওয়ার (৫), টেলিকম (১)।

১৮. পদের নাম: ট্রেইনি ডিলার

১৯. পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)/ উপসহকারী কারিগরি কর্মকর্তা

*১ থেকে ১২ নম্বর পদ: গ্রেড-৯, বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

*১৩ থেকে ১৯ নম্বর পদ: গ্রেড-১০, বেতন স্কেল: ৩২,০০০০-৭৭,৩০০ টাকা।

http://bogmc.teletalk.com.bd অথবা www.petrobangla.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শেষ: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

সূত্র: প্রথম আলো