মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পুলিশে বড় নিয়োগের প্রস্তুতি: ৪০০০ এসআইয়ের বিজ্ঞপ্তি কবে, সুবিধা কী কী

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ এএম
১৭৭ Shares
বাংলাদেশ পুলিশের জন্য চার হাজার নতুন সাব–ইন্সপেক্টর নিয়োগ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়, ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া এগোবে কি?

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নিয়োগের প্রক্রিয়া। এতে এসআই পদে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য নিয়োগের বড় ক্ষেত্র তৈরি হচ্ছে।

এর আগে গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসআই পদে চার হাজার ও কনস্টেবল পদে ১০ হাজারসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই সরাসরি নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। এত দিন এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। এবারই বিশেষ প্রয়োজনে শতভাগ পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগের বর্তমান অবস্থা ও সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, সরাসরি চার হাজার এসআই নিয়োগের প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় যাচাই–বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে নিয়োগের প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে।

জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই দশম গ্রেডের অন্তর্ভুক্ত একটি পদ। এই পদে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা (সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত)।

নিয়োগপ্রক্রিয়ার পটভূমি ও যাচাই–বাছাই

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাঠপর্যায়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়াতে এই জরুরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় পাস হয়।

নিয়োগের স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীদের মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিবিড় যাচাই–বাছাই করেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

যেভাবে হয় নিয়োগ বাছাই ও এসআইয়ের কাজ

এসআই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে যোগ্যতা প্রমাণ করতে হয়। শুরুতে আবেদনকারীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়। এরপর দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করে পুলিশ সদর দপ্তর।

মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন এসআই। থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলার তদন্ত করা তাঁদের অন্যতম প্রধান কাজ। এ ছাড়া অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন।

এসআই পদে নিয়োগ কয়েকটি ধাপে হয়। শুরুতে প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হয়। এরপর দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসতে হয় লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা যাচাই পরীক্ষায়। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত হন।সাব–ইন্সপেক্টর পদের গ্রেড ও সুযোগ–সুবিধা

দেশের মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে সাব–ইন্সপেক্টর (এসআই) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই দশম গ্রেডের অন্তর্ভুক্ত একটি পদ। এই পদে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা (সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত)।

মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এসআই পদে বেশ কিছু আকর্ষণীয় ভাতা ও সুবিধা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে এলাকাভেদে বাড়িভাড়া ভাতা, চিকিৎসার ভাতা, ঝুঁকি ভাতা, উৎসব ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা। এ ছাড়া সরকারি খরচে বিনা মূল্যে পোশাক, নিজ ও পরিবারের জন্য স্বল্প মূল্যে রেশনের সুবিধা এবং উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রশিক্ষণের সময়েও নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা পাওয়া যায়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরবর্তী সময় পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ও উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিকগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই জোরদার করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো