‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত ১০–এ এই শুনানি হবে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীমনির উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে আজ শুনানি হবে।
.‘পায়ে ব্যথা’র কারণে আদালতে আসেননি পরীমনি, পেছাল অভিযোগ গঠনের শুনানি.গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু সেদিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করেন আদালত।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। তখন র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বনানী থানায় র্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
.পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে .মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।
অভিযোগ গঠনের পর মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। মামলায় আবার অভিযোগ গঠন করার বিষয়ে আদেশ আসে।
.মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ
সূত্র: প্রথম আলো
-
ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম
-
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস
-
শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
-
পাকিস্তান থেকে ফিরে বয়কটের মুখে, থামেনি রুনা লায়লার সংগীতযাত্রা
-
‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
-
আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন
-
পত্রিকা: 'নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা'
-
পুলিশে বড় নিয়োগের প্রস্তুতি: ৪০০০ এসআইয়ের বিজ্ঞপ্তি কবে, সুবিধা কী কী
-
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত কয়েকজন
-
রাশিয়া বুঝে ফেলেছে, ইউক্রেনের বিকল্প ফুরিয়ে আসছে
-
ফ্রিজের কার্টনে ইরানি জেনারেলকে অপহরণ, অন্যজনকে হত্যা, ৪০ বছরেও নিখোঁজ রহস্যের কূলকিনারা পায়নি মোসাদ
-
ভোরে রকেট উৎক্ষেপণ করলে আকাশে জ্বলজ্বলে জেলিফিশ তৈরি হয় কেন
-
২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী
-
হার্ভার্ডে শিক্ষার যে হাল!