শিশুর টিফিনে কী রাখবেন
শুধু পেট ভরানো নয়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেও স্কুলের টিফিন গুরুত্বপূর্ণ। প্রতিদিনের টিফিনে দরকার পুষ্টির ভারসাম্য, খাবারে বৈচিত্র্য। মোটকথা, স্কুলের টিফিন যেন হয় স্বাদ, পুষ্টি আর আনন্দের বাক্স।
শিশুর বয়স ও চাহিদা অনুযায়ী টিফিন তৈরির সময় কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রি-স্কুল (৩-৫ বছর): অল্প পরিমাণে, নরম, সহজে চিবানো ও খাওয়া যায়—এমন বৈচিত্র্যময় খাবার দিতে হবে। খাবারের স্বাদ, রং ও পরিবেশনে আকর্ষণ রাখাটা জরুরি।
প্রাথমিক পর্যায় (৬-১০ বছর): শারীরিক বৃদ্ধি ও শেখার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে শস্য, ডিম, দুধ, ডাল, ফল ও সবজির সমন্বয়ে টিফিন তৈরি করা ভালো। বাংলাদেশের ২০২৫ সালের জাতীয় খাদ্য নির্দেশিকায় ৬-৯ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন তিনটি প্রধান খাবারের পাশাপাশি দুটি স্বাস্থ্যকর স্ন্যাকসের কথা বলা হয়েছে। সেখানে শস্য, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ও ফলের বৈচিত্র্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মাধ্যমিক পর্যায় (১১-১৫ বছর): দ্রুত শারীরিক বৃদ্ধি ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের কারণে এ বয়সে শক্তি, প্রোটিন, আয়রন ও ক্যালসিয়ামের চাহিদার দিকে বিশেষ নজর দিতে হবে।
সব বয়সের টিফিন তৈরির সময় যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে:
১. বিভিন্ন খাদ্যগোষ্ঠীর সমন্বয়: টিফিনে শর্করা, প্রোটিন, ফল, সবজিসহ বিভিন্ন খাদ্যগোষ্ঠীর সমন্বয় রাখুন।
২. দেশীয় খাবার: স্বাস্থ্যকর টিফিন মানেই দামি বা বিদেশি খাবার নয়। পরিচিত, সহজলভ্য ও সাশ্রয়ী খাবার দিয়েই পুষ্টিকর টিফিন তৈরি সম্ভব।
৩. খাবারের বৈচিত্র্য: প্রতিদিন একই খাবার না দিয়ে বিভিন্ন ধরনের খাবার দিন। খাবারের রং, আকৃতি ও পরিবেশনে বৈচিত্র্য আনলেও খাবারের প্রতি আগ্রহী হয় শিশু। তবে শুধু দেখতে আকর্ষণীয় করার জন্য অতিরিক্ত চিনি, রং বা সস ব্যবহার করা উচিত নয়। শিশুকে ফল ও সবজি খাওয়ার গুরুত্ব বোঝাতে হবে।
৪. পুষ্টি: শুধু পেট ভরানো নয়, শিশুর বৃদ্ধি, মনোযোগ ও শারীরিক সক্রিয়তার উপযোগী খাবার নির্বাচন করুন।
৫. অস্বাস্থ্যকর উপাদান পরিহার: চিপস, চানাচুর, অতিরিক্ত লবণযুক্ত স্ন্যাকস, ক্রিম বিস্কুট, কেক, ডোনাট, ক্যান্ডি, চকলেট, কোমল পানীয় ও প্যাকেটজাত মিষ্টি পানীয়তে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি থাকতে পারে। এসব খাবার নিয়মিত টিফিনের অংশ হওয়া উচিত নয়। নিরাপদ সাধারণ পানি দিতে হবে। শিশুর টিফিনে অতিরিক্ত সস, মেয়নিজ ও প্রক্রিয়াজাত মাংসের খাবারও কমাতে হবে।
৬. শিশুর পছন্দ: শিশুর পছন্দ-অপছন্দ বিবেচনায় নিয়ে তাকে টিফিনের খাবার নির্বাচনে যুক্ত করুন। শিশুর পছন্দের খাবার একেবারে নিষিদ্ধ করে দেওয়ার পরিবর্তে ধীরে ধীরে স্বাস্থ্যকর বিকল্পের সঙ্গে পরিচয় করানো ভালো।
৭. পরিমাণ ও পরিবেশন: অল্প পরিমাণে পুষ্টিকর খাবার দিন। খাবারগুলো ছোট ও সহজে খাওয়ার উপযোগী করে সুন্দরভাবে সাজিয়ে দিন।
৮. খাবারের সতেজতা: এমন খাবার নির্বাচন করুন, যা ঠান্ডা হলেও স্বাদ, গঠন ও মান বজায় রাখে। অতিরিক্ত ঝোলযুক্ত বা সহজে শক্ত হয়ে যায়, এমন খাবার এড়িয়ে চলুন।
৯. খাদ্যনিরাপত্তা: স্কুলের টিফিন তৈরির ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় রান্না করা খাবার দীর্ঘ সময় সাধারণ তাপমাত্রায় থাকলে জীবাণু বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। এ জন্য পরিষ্কার শুকনো ফুড-গ্রেড বা ইনসুলেটেড লাঞ্চবক্স বা টিফিন বক্স ব্যবহার করুন। গরম আবহাওয়ায় দ্রুত নষ্ট হতে পারে, এমন খাবার যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করুন।
১০. ঘরে তৈরি খাবার: বাইরের কেনা খাবারের পরিবর্তে ঘরে তৈরি খাবারকে অগ্রাধিকার দিন। ভাজাপোড়া দিলে তেলের মান ও পরিমাণের দিকে খেয়াল রাখুন। এ ছাড়া খাবার তৈরির আগে ও পরে হাত ভালোভাবে ধুতে হবে।
১১. ফল ও সবজি: টিফিনের সঙ্গে কাটা ফল, শসা বা গাজরের মতো সবজি দিন। এতে শিশুর ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে উঠবে। ভিটামিন, খনিজ ও আঁশের জন্য ফল ও সবজি হিসেবে মৌসুমি ফল যেমন পেয়ারা, পেঁপে, কলা, কমলা, মাল্টা, আপেল ও তরমুজ দেওয়া যেতে পারে। পাশাপাশি শসা, গাজর, টমেটো, সেদ্ধ বা রান্না করা সবজি রাখা যায়। ফলের জুসের পরিবর্তে গোটা ফল দেওয়া বেশি ভালো, কারণ এতে প্রাকৃতিক আঁশ অক্ষুণ্ন থাকে।
সিনিয়র নিউট্রিশন অফিসার, সিজিএইচআর, বাডাস
ক্লিনিক্যাল নিউট্রিশন কনসালট্যান্ট বাংলাদেশ হাই রিস্ক প্রেগন্যান্সি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, মনোয়ারা হাসপাতাল
সূত্র: প্রথম আলো
-
হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও
-
শিশুর টিফিনে কী রাখবেন
-
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
-
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬
-
‘একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে’— পাকিস্তানকে ভয় ভারত কোচের
-
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০
-
ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম
-
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস
-
শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
-
পাকিস্তান থেকে ফিরে বয়কটের মুখে, থামেনি রুনা লায়লার সংগীতযাত্রা
-
‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
-
আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন
-
পত্রিকা: 'নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা'
-
পুলিশে বড় নিয়োগের প্রস্তুতি: ৪০০০ এসআইয়ের বিজ্ঞপ্তি কবে, সুবিধা কী কী