মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

সরকারি চাকরিতে থেকে কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০১:১৫ পিএম
২৮৫ Shares
জাহেদ উর রহমান বলেন, সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা তদারকি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কীভাবে এই তদারকি হচ্ছে, তা তিনি বলেননি।

সরকারের কর্মকাণ্ড জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহেদ উর রহমান।

.প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ঙ্কর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

জাহেদ উর রহমান বলেন, সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।

.তবে তদারকি কীভাবে হচ্ছে, সেটা বলা যাবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

সূত্র: প্রথম আলো