রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করেছি, এবার সিনহা, আবরার হত্যা মামলা: আইনমন্ত্রী
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন সময়ে মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, ঘটনার মাত্র চার দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র দেয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতাও চান তিনি।
.আজ মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে রামিসা হত্যার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত মে মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে মানুষের হৃদয়কে ক্ষত করেছিল আট বছর বয়সী শিশু রামিসার হত্যাকাণ্ড। এ ঘটনায় তার প্রতিবেশী সোহেল ও তাঁর স্ত্রীকে ঘটনার পরপরই, এমনকি মামলা হওয়ার আগেই ১৯ মে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ২০ মে মামলা হয়।
আইনমন্ত্রী বলেন, ঘটনাটি গোটা জাতিকে নাড়া দিয়েছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাসায় গিয়ে তার মা–বাবার পাশে দাঁড়িয়েছিলেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। বিগত বছরগুলোতে দেশে খুন, ধর্ষণ ও গুমের বিচার না হওয়ায় রামিসার বাবা মামলা করা এবং বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, এ ধরনের ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর।
.এই হত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচারিক ইতিহাসে সর্বনিম্ন সময়ের মধ্যে আপিল মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা সম্ভব হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ ও অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট সবাই এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার বলেছে, যত বাধাই আসুক না কেন, তারা ন্যায়বিচারের পথে হাঁটবে। গত ১৬-১৭ বছরে যাঁরা হারিয়ে গেছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিক নিপীড়ন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা শুধু তাঁদের প্রতি নয়, রাষ্ট্রের প্রতিও দায়বদ্ধতা। এ কারণে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে প্রয়োজনীয় দল পাঠানো হবে।
.হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার ও তদন্তপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার হত্যা মামলার শুনানি আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে। এটি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ।
ন্যায়বিচার প্রতিষ্ঠার এ প্রক্রিয়ায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতাও চান আইনমন্ত্রী। এর আগে বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে মারধর করার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। জবাবে আইনমন্ত্রী তা গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেন।
সূত্র: প্রথম আলো
-
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান
-
চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
-
হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
-
রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করেছি, এবার সিনহা, আবরার হত্যা মামলা: আইনমন্ত্রী
-
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
-
কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে?
-
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক
-
কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
-
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
-
সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা
-
মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি
-
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি
-
দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি গঠন