চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে (৩৮) পরীক্ষা–নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে ওই নারী অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার তিনি থানায় মামলা করেন।
.আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাহমুদুল হাসানকে আটক করে পুলিশ। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করানোর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ওই নারী। গতকাল দুপুর ১২টার পর সেখানে গেলে তাঁকে জানানো হয় যে তখন পরীক্ষা করা সম্ভব হবে না। এ সময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন।
.পুলিশের ভাষ্য অনুযায়ী পরে মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। নমুনা নিয়ে প্যাথলজি বিভাগের একটি কক্ষে গেলে দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর ওই নারীকে ধর্ষণ করেন।
বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান ওই নারী। পরে আজ দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।
.সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
-
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান
-
চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
-
হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
-
রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করেছি, এবার সিনহা, আবরার হত্যা মামলা: আইনমন্ত্রী
-
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
-
কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে?
-
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক
-
কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
-
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
-
সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা
-
মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি
-
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি
-
দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি গঠন