বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ব্যক্তিগতভাবে পছন্দ নয়

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ এএম
২৭৬ Shares
তিনি বলেন, চাকরি করি বলে এভাবে তাকান স্যার? আমার পছন্দ-অপছন্দের দাম তো আপনাদের কাছে নেই। এ নিয়ে আমার প্রেমিকা কী বলে জানেন?

রিয়াদ সাহেবের জীবনে অনেক দুঃখ!

সেই বুঝ হওয়ার পর থেকেই…কেউ তাঁকে কেন যেন বোঝে না। ভেবেছিলেন, জীবনে যখন প্রেম আসবে, তখন প্রেমিকা হয়তো কিছুটা হলেও বুঝবে। কিন্তু শ্যামা, সায়মা, নাজমিন, সিনথিয়া…কেউই তাঁকে ঠিকঠাক বুঝল না। সেবার মাত্র তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছিলেন বলে জেরিন কী ঝাড়টাই না দিল! মানুষ কি একটু আস্তে আস্তে হাঁটতে পারে না? তাই বলে এভাবে কেউ কাউকে কথা শোনায়!

তিনি কি শুধু প্রেমিকার কাছেই দেরিতে পৌঁছান?

না, সাম্যাবস্থা রাখতে তিনি অফিসেও দেরিতে আসেন।

সেদিন ম্যানেজার ডেকে তাঁকে রুমে নিয়ে বললেন,

: রিয়াদ সাহেব, আপনার নামে তো অসংখ্য কমপ্লেইন!

: কমপ্লেইন? আমার নামে?

: হ্যাঁ! আপনি নাকি প্রতিদিন দেরি করে আসেন?

: স্যার, দেরি করে আসাটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়।

: তাহলে কেন দেরি করেন?

.রিয়াদ সাহেব, আগেই বলে নিই, এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। এভাবে যারা কথায়–কথায় নিজেদের পছন্দ-অপছন্দের কথা বলতে পছন্দ করে, তাদের আমি ব্যক্তিগতভাবে ভীষণ অপছন্দ করি।.: আমি তো আপনার কথাই বলেছি। আপনি মাঝেমধ্যে দেরি করে আসেন। কফির স্টক আপনার এখানে থাকে। আপনার দেরির জন্য সেদিন কফি খেতে পারিনি।

: কী বললেন? ভালো কথা মনে করেছেন। শুনেছি, আপনি বিশ-পঁচিশ কাপ কফি খান প্রতিদিন। জানেন, এখন জিনিসের কত দাম?

: কফির বিল প্রতিবার প্রেমিকা দেয়, তাই আমি জানি না স্যার। কিন্তু এমন খোঁটা দেওয়া আমার পছন্দ নয়।

: আপনি অফিস থেকে প্রতিদিনই আধঘণ্টা আগে বেরিয়ে যান?

: সারা দিন বসে থাকা আমার পছন্দ নয়। এটাকে অফিশিয়ালি নেবেন না। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার—স্থিরতা মানেই হেরে যাওয়া, চলা মানেই গতি।

: আপনার কলিগদের সঙ্গে আপনি অযথাই তর্ক করেন। শুধু তা-ই নয়, তর্কে যুক্তি খুঁজে না পেলে আপনি নাকি দৌড়ে পালিয়ে যান?

.: জি স্যার। শুধু তর্কের খাতিরে তর্ক করা আমার পছন্দ নয়। যুক্তি যেখানে হারিয়ে যায়, সেখান থেকে যত দ্রুত মুক্তি, ততই মঙ্গল!

স্যারের পাকানো চোখ রিয়াদের চোখ এড়িয়ে যায় না। তিনি বলেন,

: চাকরি করি বলে এভাবে তাকান স্যার? আমার পছন্দ-অপছন্দের দাম তো আপনাদের কাছে নেই। এ নিয়ে আমার প্রেমিকা কী বলে জানেন?

: হয়নি, সে বলেছিল, ‘ডোন্ট স্টপ দিস ননসেন্স, ইউ আর ইউনিক!’

ম্যানেজার দীর্ঘশ্বাস আটকে রেখে বলেন,

: রিয়াদ সাহেব, আগেই বলে নিই, এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। এভাবে যারা কথায়–কথায় নিজেদের পছন্দ-অপছন্দের কথা বলতে পছন্দ করে, তাদের আমি ব্যক্তিগতভাবে ভীষণ অপছন্দ করি। আপনি তাদেরই একজন। আগামীকালই সব পেন্ডিং কাজ শেষ করে আমার ডেস্কে দেবেন।

কথাটা বলার পর আটকে রাখা শ্বাসটা ছেড়ে দিয়ে একটু স্বাভাবিক হলেন ম্যানেজার।

.তক্ষুনি রিয়াদ বললেন,

: স্যার, একটু স্যালারি ঠিকঠাক দেন আর বোনাস বেশি দেন বলে আজ এত কথা শোনালেন! আমরা দুজনই দুজনকে অপছন্দ করি। আমাদের দুজনের পছন্দের এত মিল থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়! শিগগিরই বিয়ে করে বাসায় থাকব। আমার প্রেমিকার আবার আমার কাজ করার কষ্টটা পছন্দ নয়!

.আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই.আপা যেভাবে দেশে ফিরতে পারেন.সংবিধিবদ্ধ সতর্কীকরণ.দিবসীকরণ.করপোরেট তেল.বেকারত্ব দূরীকরণের উপায়.কাকে কীভাবে খুশি করবেন?

সূত্র: প্রথম আলো