শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজির শৈশবের প্রিয় খেলা ছিল ক্রিকেট। ১৯৪০ সালে কেপটাউনে জন্ম নেওয়া এই লেখক ‘লাইফ অ্যান্ড টাইমস অব মাইকেল কে’ ও ‘ডিসগ্রেস’ উপন্যাসের জন্য দুবার বুকার পুরস্কার পান। ২০০৩ সালে পান সাহিত্যে নোবেল। তাঁর আত্মজৈবনিক রচনা ‘বয়হুড: সিনস ফ্রম প্রভিনশিয়াল লাইফ’-এ উঠে এসেছে ছোটবেলার পরিবার আর স্কুলের গল্পসহ ভালো লাগার অনেক স্মৃতিসহ আরও নানা অভিজ্ঞতা। সেসব অভিজ্ঞতার মধ্যে ক্রিকেটও জায়গা করে নিয়েছে।
১৯৯৭ সালে প্রকাশিত বইটিতে কোয়েটজি ফিরে গেছেন ওরস্টার ও কেপটাউনে কাটানো শৈশবে। স্কুলে বালকটি মেধাবী ও ভদ্র। অথচ বাড়িতে তার আবদার ও মেজাজে পরিবারের সদস্যদের অন্য অভিজ্ঞতা হয়। মায়ের প্রতি তার গভীর ভালোবাসা আছে, আবার মায়ের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে অস্বস্তিও রয়েছে। বাবার সঙ্গে সম্পর্কেও দূরত্ব। পরিবারের খামারটিতে গেলে সে অনেক বেশি স্বস্তি পায়। এই পারিবারিক অভিজ্ঞতার পাশাপাশি বইয়ে রয়েছে সাহিত্যের সঙ্গে তার প্রথম পরিচয় এবং বর্ণবিভক্ত সমাজ সম্পর্কে ধীরে ধীরে সচেতন হয়ে ওঠার কথা।
নিজের শৈশবের গল্প হলেও কোয়েটজি এখানে বালকটিকে ‘সে’ বলে উল্লেখ করেন। ঘটনাগুলোও বলেন বর্তমান কালে। এতে মনে হয়, লেখক যেন নিজের ছোটবেলাকে কিছুটা দূর থেকে দেখছেন, অথচ ঘটনাগুলো এখনই ঘটছে। বালকটির ভয়, লজ্জা, জেদ বা নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবার প্রবণতা বর্ণনা করতে গিয়ে সেগুলো আড়াল করার চেষ্টা করেননি তিনি।
নিজের শৈশবের গল্প হলেও কোয়েটজি এখানে বালকটিকে ‘সে’ বলে উল্লেখ করেন। ঘটনাগুলোও বলেন বর্তমান কালে। এতে মনে হয়, লেখক যেন নিজের ছোটবেলাকে কিছুটা দূর থেকে দেখছেন, অথচ ঘটনাগুলো এখনই ঘটছে। বালকটির ভয়, লজ্জা, জেদ বা নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবার প্রবণতা বর্ণনা করতে গিয়ে সেগুলো আড়াল করার চেষ্টা করেননি তিনি।এই বালকের চিন্তার মধ্যে বারবার ঢুকে পড়ে চারপাশের বিভাজন। বাড়ি ও স্কুলের বাইরেও তাকে বুঝতে হয় ইংরেজি ও আফ্রিকানভাষী মানুষের পার্থক্য, ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক আনুগত্যের বিষয়গুলো। একটি ঘটনায় স্কুলে নিজের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হলে সে নিজেকে রোমান ক্যাথলিক বলে। অথচ তার পরিবার ধর্মচর্চা করে না। এরপর অন্য ক্যাথলিক ছাত্রদের প্রশ্নের মুখে তাকে অস্বস্তিতে পড়তে হয়।
রাজনীতি বোঝার ক্ষেত্রেও তার পরিচিত ক্রিকেটের কথা চলে আসে। নির্বাচনে জেতার পর ক্ষমতাসীন দল নিজেদের সুবিধামতো নিয়ম বদলালে নির্বাচন করার অর্থ কী, তা সে বুঝতে পারে না। তার কাছে বিষয়টি অনেকটা এমন, ব্যাটসম্যানই ঠিক করে দিচ্ছে কে বল করতে পারবে আর কে পারবে না। মেইল অ্যান্ড গার্ডিয়ানে ‘বয়হুড’ নিয়ে আলোচনায় শন ডি ওয়াল এই ঘটনাটির উল্লেখ করেছেন। ক্রিকেটের নিয়ম জানে বলেই রাজনৈতিক ঘটনাটির অন্যায্যতা বালকটির কাছে সহজে ধরা পড়ে।
নিজের জীবন নিয়ে কোয়েটজির এই লেখালেখি ‘বয়হুড’-এ শেষ হয়নি। ২০০২ সালে প্রকাশিত হয় ‘ইয়ুথ’। সেখানে রয়েছে এক তরুণের লেখক হওয়ার আকাঙ্ক্ষা, লন্ডনে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা অস্বস্তির কথা। ২০০৯ সালের ‘সামারটাইম’-এ তিনি বেছে নেন আরও ভিন্ন বর্ণনাভঙ্গি। সেখানে লেখক কোয়েটজিকে মৃত ধরে নিয়ে তাঁর পরিচিত মানুষদের সাক্ষাৎকারের মাধ্যমে জীবনকাহিনি সাজানোর চেষ্টা করেন একজন কাল্পনিক জীবনীকার। বইটি সে বছরের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।
সূত্র: পেঙ্গুইন র্যান্ডম হাউস; শন ডি ওয়াল, মেইল অ্যান্ড গার্ডিয়ান; জন সেলফ, দ্য বুকার প্রাইজেস।
সূত্র: প্রথম আলো
-
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ
-
শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
-
ব্যক্তিগতভাবে পছন্দ নয়
-
চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী
-
এমন কোনো অঙ্গ আছে, যা ছাড়াও মানুষ বাঁচতে পারে
-
পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
-
৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা
-
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে
-
রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ
-
ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ
-
সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ
-
পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি
-
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান
-
চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
-
হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ