গিভ অ্যান্ড টেক
দেশের বাইরে থাকাকালে ভিক্ষুকদের নান্দনিক কৌশল দেখার সুযোগ হয়েছিল। কেউ গান গেয়ে, কেউ বাদ্য বাজিয়ে, কেউ সাতসাফাই করে, কেউবা ছবি এঁকে শৈল্পিক কায়দায় ভিক্ষা করত। দেখে ভাবতাম, আর সবকিছুর মতো ভিক্ষাবৃত্তির কৌশলেও আমরা কত পিছিয়ে! ভুল ভাঙল দেশে এসে। অন্য সব জায়গায় পিছিয়ে থাকলেও এ ক্ষেত্রে আমাদের অগ্রগতি রাস্তায় বেরোলেই টের পাওয়া যায়।
.আমি হন্যে হয়ে বাসার জন্য কাজের বুয়া খুঁজছি। ওদিকে সুস্থ-সবল মহিলারা মোড়ে মোড়ে ভিক্ষার আসর বসিয়েছে। একদিন তাদের একজনকে অনুনয় করলাম, আপা, বড় বিপদে পড়েছি। বাসায় কাজের লোক লাগবে। আপনি তো সুস্থ¯মানুষ, ভিক্ষা না করে বাসা-বাড়িতে কাজ করলে তো পারেন!
পিচ করে পানের পিক ফেলল। একটুর জন্য আমার খাকি রঙের প্যান্টটা বাঁচল। গলা টেনে বলল, ‘সব অসুখ কি আর বাইর থেইক্যা দ্যাহোন যায়, মামা!’ (আফসোস, আপন ভেবে আমি তাকে ‘আপা’ ডেকেছিলাম, ‘মামা’ সম্বোধন করে আমাকে পর করে দিল!)
.আমি আর্দ্র হয়ে মাথা নাড়ালাম, তা ঠিক, তা ঠিক।
অফিসের প্রবেশমুখে দেখি পরিপাটি একজন দাঁড়িয়ে আছে। হাতে শপিং ব্যাগ। ভাবলাম, নিশ্চয়ই হস্তশিল্পের সঙ্গে জড়িত কেউ হবে! দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে অবদান রেখে চলেছে। নিজের বানানো পণ্য ডেলিভারি দেওয়ার জন্য নিজেই চলে এসেছে!
মনের ভেতর পাহাড়সমান শ্রদ্ধা জমিয়ে পা বাড়াতেই ভুল ভাঙল। পেছন থেকে ডাক পড়ল, ‘মামা, কিছু দিয়ে যান।’
অন্য কেউ ডাকছে ভেবে এদিক-সেদিক তাকাচ্ছি। মহিলা মুখের কাছে এসে শপিং ব্যাগ মেলে ধরল। আমি চমকে উঠলাম। জামার বোতামের ফাঁক দিয়ে বুকে একদলা থুতু ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। সাধারণত থালা হাতে ভিক্ষুক দেখে অভ্যস্ত চোখ কিছুতেই শপিংব্যাগ হাতে পরিপাটি কাউকে ‘ভিক্ষুক’ সাব্যস্ত করতে চাইল না।
.সবচেয়ে সৃজনশীল ভিক্ষুকের সঙ্গে সদ্যই সাক্ষাৎ ঘটেছে। লোকটা মাঝেমধ্যে টেসলা (ইঞ্জিনচালিত রিকশা) চালায়, বাকি সময় ভিক্ষা করে। ‘সময়ের মূল্য’ কাকে বলে, তাকে দেখে শেখা যায়।.কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম, আপনাকে দেখে তো মনে হয় না ভিক্ষা করেন!
মুখটা মলিন করে বলল, ‘আল্লায় গরিব বানাইছে, কী আর করার!’
বাক্যটা চেনা চেনা লাগল! কোথাও শুনেছি মনে হলো। বাড়িতে ফিরে অনুসন্ধান করলাম। হ্যাঁ, যা ভেবেছি তা–ই! ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে দারোয়ান মতলবের ডায়ালগ! তার মানে, মহিলার নাটক-সিনেমায়ও দখল আছে!
আবার দেখা হলে বলব, অভিনয় করলেই তো পারেন! না হলে রিলস-টিকটক বানান। ভিক্ষা করার কী দরকার!
.কে জানে, জবাবে আবার স্মার্টফোন চেয়ে বসে কি না!
ভিক্ষার কৌশলে সবচেয়ে এগিয়ে শিশু-কিশোরেরা। তারা পেছন পেছন ঘুরে সুবিধা করতে না পারলে আঁতকা পা জড়িয়ে ধরে। প্রথম যেবার এমন পরিস্থিতিতে পড়েছিলাম, ভেবেছিলাম হাডুডু খেলার প্রতিযোগিতা বোধ হয় রাস্তাঘাটে শুরু হয়েছে! আড়াল থেকে কেউ ভিডিও করছে! আশপাশে ক্যামেরা না দেখে ভুল ভাঙল। তবে এরা প্রতিপক্ষের খেলোয়াড়ের মতোই নাছোড়। সহজে পা ছাড়ে না। পাঁচ-দশ টাকায় রফা হয় না। পা ছাড়াতে রীতিমতো মুক্তিপণ গুনতে হয়!
সবচেয়ে সৃজনশীল ভিক্ষুকের সঙ্গে সদ্যই সাক্ষাৎ ঘটেছে। লোকটা মাঝেমধ্যে টেসলা (ইঞ্জিনচালিত রিকশা) চালায়, বাকি সময় ভিক্ষা করে। ‘সময়ের মূল্য’ কাকে বলে, তাকে দেখে শেখা যায়। কথাবার্তায়ও যথেষ্ট শাণিত। কেউ টাকা দিলে ন্যানো সেকেন্ডের মধ্যে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ফেলে। আমার সঙ্গে সেদিন কথা হলো।
.‘সব সময় রিকশা চালান না কেন?’
‘রিকশায় কম্পিটিশন শুরু হইছে। আগের মতো ট্যাকা নেই।’
‘এইডারে ভিক্ষা কন ক্যা! এইডা হইল গিভ অ্যান্ড টেক। আপনে ট্যাকা দেবেন আর আমি দুয়া করব। সমানে সমান।’
তার যুক্তি খণ্ডন করার ক্ষমতা স্রষ্টা আমাকে দেয়নি। পকেট থেকে টাকা বের করে দিলাম। দোয়ার আশায় থাকলাম না। ফেরার পথে মনে হলো, লোকটা আসলেই ব্যবসা বোঝে। পুঁজি নেই, লোকসানের ঝুঁকিও নেই। নিজেকে হঠাৎ বড্ড বোকা আর অসহায় মনে হলো!
.হার্ভার্ডে শিক্ষার যে হাল!.এলপিজি এক্সপ্রেস .আমার আছে পাসপোর্ট .আপা যেভাবে দেশে ফিরতে পারেন.সংবিধিবদ্ধ সতর্কীকরণ.দিবসীকরণ.সবজান্তা সমীপেষু.রসচিঠি.করপোরেট তেল.কাকে কীভাবে খুশি করবেন?
সূত্র: প্রথম আলো
-
বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি
-
ভারত ও পাকিস্তানের দূষিত বায়ু, ভুগছে বাংলাদেশ
-
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
-
লন্ডনে সহিংসতার নিন্দায় বাংলাদেশ সরকার, দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান
-
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই আমাদের সাফল্য
-
গিভ অ্যান্ড টেক
-
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ
-
শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
-
ব্যক্তিগতভাবে পছন্দ নয়
-
চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী
-
এমন কোনো অঙ্গ আছে, যা ছাড়াও মানুষ বাঁচতে পারে
-
পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
-
৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা
-
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে
-
রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ