বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি
বাংলাদেশে চার ধরনের মানুষ
আমাদের সবারই উচিত সংকট মোকাবিলায় তরকারি কিছুক্ষণ রোদে দিয়েই খেয়ে নেওয়া। যদিও শীতকাল, রোদের তাপ কম। তবু দেশের জন্য সবাই মিলে আমাদের এতটুকু তো করতেই হবে।তৃতীয় ও চতুর্থ ধরন নিয়ে যৌক্তিক কারণে আলাপ লম্বা না করাই শ্রেয়। আলাপ প্রথম দুই শ্রেণি নিয়ে। সিলিন্ডার গ্যাসের দাম যখন সরকার নির্ধারিত ১ হাজার ৩০০+ ছিল, তখন সেটা কিনতে খরচ পড়ত ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। মাঝেমধ্যেই কী রহস্যময় সংকটে ২ হাজার থেকে ২ হাজার ১০০–তে গিয়েও ঠেকত। এখন সরকার নির্ধারিত দাম দুই হাজার প্লাস, যা কিনতে দাম পড়ছে দুই হাজার পাঁচ শর বেশি। আশা রাখি, এই দামের ওপরেও মাঝেমধ্যে রহস্যময় একটা সংকট হবে, তখন দাম গিয়ে ঠেকবে তিন হাজারের ওপরে।
আমি একজন সিলিন্ডার। সিলিন্ডার ফুরিয়ে গেছে, বেতন হয়নি বলে কেনাও যাচ্ছে না। আমি যে একটু লাইনের গ্যাসের কাছে গিয়ে বলব, ‘ওহে লাইনের গ্যাস ভাই, বাজার করে দিচ্ছি, একটু আপনার বাসায় রান্না করি আজ?’ সে উপায় নেই। কারণ, রান্না করতে চাইলে দেখা যাবে, ভোর পাঁচটায় যাওয়া লাগবে, সকাল সাতটার আগে রান্না শেষ করতে হবে। কারণ, তারপর লাইন থাকে, কিন্তু গ্যাস থাকে না। এ ছাড়া প্রায়ই সিটি করপোরেশনের ঘোষণা দেখা যায়, দেখা যায় অমুক জায়গায় তিন দিন, তমুক জায়গায় চার দিন গ্যাস থাকবে না।
জানি না, গ্যাসের মূল্য বাড়াতে আমাদের ‘বড় ভাই’ কীভাবে তাঁর সাধারণ জীবনযাপন মেইনটেইন করছেন। এ রকম আলোচনায় বন্ধুকে বলছিলাম, তিনি হয়তো আমরা যারা সিলিন্ডার গ্যাস আছি, তাদের প্রতি সমব্যথী হয়ে কিংবা খরচ কমাতে লাকড়ির চুলায় রান্না করে। বন্ধু ভুল ধরিয়ে দিয়ে বলল, না, উনি বৃক্ষপক্ষের লোক, উনি তরকারি কিছুক্ষণ রোদে দিয়ে খেয়ে নেন।
আমাদের সবারই উচিত সংকট মোকাবিলায় তরকারি কিছুক্ষণ রোদে দিয়েই খেয়ে নেওয়া। যদিও শীতকাল, রোদের তাপ কম। তবু দেশের জন্য সবাই মিলে আমাদের এতটুকু তো করতেই হবে। রোদ যদি সত্যিই কমে যায়, তাহলে আমরা থাপ্পড় পদ্ধতিতেও চলে যেতে পারি। বিজ্ঞানসম্মত এই পদ্ধতিতে একটি মুরগি রান্না করতে একনাগাড়ে ৪৫ হাজার থাপ্পড় দেওয়া লাগে।
মুরগির কথা বাদ দেন, সেটা গ্যাসের দাম কমলেও কিনে খেতে পারব না। পেঁপে, মুলা, শাক—এদের কথা ভাবুন, এদের তো ভালো করে দুই–একটা থাপ্পড় দিলেই কাজ হয়ে যাবে। আমার তো ধারণা, পাঙাশ মাছকে কানসা বরাবর কইষা একটা দিলেই সুরসুর করে রান্না হয়ে যাবে। আর ঢ্যাঁড়সট্যারস, ওসবকে চোখ উল্টিয়ে হাত দেখালেই সেদ্ধ হয়ে যাবে। তখন হয়তো আমাদের রেস্টুরেন্টের নামগুলোও বদলে হবে থাপ্পড় ডাইন, থাপ্পড় ভাই কিংবা Slap King, Pizza Slap, SFC—Slap fried Chicken!
শুনে বন্ধু মাথা নাড়ল, জিনিসপত্রের যে দাম, কিনতে পারলেই না থাপ্পড় দিবি।
তাহলে আমাদের করণীয়? আমরা কি আন্দোলন করব?
বন্ধু মাথা নেড়ে জানাল, তাতে লাভ হবে? আমাদের উচিত থাপ্পড় খেয়ে পেটের ক্ষুধা মেটানোর পথ আবিষ্কার করা আর এটাই হবে সবচেয়ে বিজ্ঞানসম্মত।
সূত্র: প্রথম আলো
-
বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি
-
ভারত ও পাকিস্তানের দূষিত বায়ু, ভুগছে বাংলাদেশ
-
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
-
লন্ডনে সহিংসতার নিন্দায় বাংলাদেশ সরকার, দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান
-
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই আমাদের সাফল্য
-
গিভ অ্যান্ড টেক
-
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ
-
শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
-
ব্যক্তিগতভাবে পছন্দ নয়
-
চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী
-
এমন কোনো অঙ্গ আছে, যা ছাড়াও মানুষ বাঁচতে পারে
-
পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
-
৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা
-
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে
-
রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ