বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম
৩০২ Shares
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরার সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি চাইনিং মারমা। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা এবং অভিভাবকবৃন্দ।

সভায় প্রধানত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:

বার্ষিক পরীক্ষা: পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত হয়।

ফলাফল ও ভর্তি: স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়বহির্ভূত শিশুদের শিক্ষার আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।

নতুন কমিটি গঠন: নীতিমালা মেনে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

শিক্ষক নিয়োগ: শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় সরকারি বিধি মেনে দ্রুত দক্ষ ও যোগ্য সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়।

শিক্ষাভবন নির্মাণ: শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থায়ী ও আধুনিক শিক্ষাভবন নির্মাণের পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত হয়।

বিবিধ: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসারে বিদ্যালয়ের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। পরিশেষে, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘটে।

সূত্র: প্রথম আলো