বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৪৬০ Shares
ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করেছে।

৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনার কথা বলা হয়েছিল। তখন পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেসব প্রতিষ্ঠানকেও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল।

.তবে আজ বুধবার সভা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সংস্থাটি। আজকের সিদ্ধান্ত হলো নিজস্ব আইন অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে সন্ধ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসির সদস্য ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

.পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে.সভার বিষয়ে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই সভায় এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে আজকের বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।

.সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত.আজকের সভায় ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে সিদ্ধান্ত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।

.এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে.এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না

সূত্র: প্রথম আলো