চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় একটি সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সড়কের যেখানে মিছিল হয়েছে সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। মিছিলকারীদের সবার হেলমেট পরা ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে তাঁরা সেখান থেকে চলে যায়।
.মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে ২০ থেকে ২৫ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাঁদের কারও হাতে লাঠিসোঁটা ও লগি-বইঠা, কারও হাতে রামদা ছিল।
.মিছিলের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তাঁরা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুজনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সূত্র: প্রথম আলো
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
-
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
-
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন
-
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
-
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য
-
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
-
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন
-
অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
-
রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের
-
পত্রপুষ্প সৌরভ সুন্দর হে
-
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাসিতে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন
-
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, সঙ্গে আছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা
-
বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন
-
সরকারি চাকরির সুযোগ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায়; অষ্টম থেকে স্নাতকে আবেদন
-
বেতন বাড়লে কি মানুষের স্বভাবও বদলে যায়? কী বলছে গবেষণা