প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। সেখানে শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন।
.বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। একই সঙ্গে তিনি সর্বদলীয় মিছিল করার বিষয়ে কথা বলেন।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতা রুখে দিতে এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য আরও সুদৃঢ় হতে পারে। তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে বলেছেন।
.ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা.বিরোধীদলীয় নেতা গণমিছিল না করে প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন বলে জানান জামায়াতের এই সংসদ সদস্য। বিরোধীদলীয় নেতার কথা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকটির বিষয়ে ঢাকা-১২ আসনে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, সরকার জুলাই সনদ থেকে সরে গেছে বলেই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি এই জুলাই সনদ ও গণভোটের রায়। ফ্যাসিবাদী শক্তির আস্ফালন রুখে দিতে প্রধানমন্ত্রীকে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিতে বলেছেন জামায়াতের আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল।
.অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার.জামায়াত সূত্র জানায়, বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে।
গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।
.আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে
দাঁড়ানোর আগেই তাদের মাথা
গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী.প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব সংসদে.সংসদের অধিবেশন শেষ হলেই এমপিদের নিজ নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী
সূত্র: প্রথম আলো
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
-
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
-
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন
-
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
-
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য
-
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
-
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন
-
অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
-
রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের
-
পত্রপুষ্প সৌরভ সুন্দর হে
-
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাসিতে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন
-
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, সঙ্গে আছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা
-
বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন
-
সরকারি চাকরির সুযোগ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায়; অষ্টম থেকে স্নাতকে আবেদন
-
বেতন বাড়লে কি মানুষের স্বভাবও বদলে যায়? কী বলছে গবেষণা