বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:০০ পিএম
৩০০ Shares
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার পর গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এর পেছনে ‘আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন’ ছিল। এর আগে গত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের চ...

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর

রহমান বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর পেছনে ‘আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন’ ছিল বলে

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি বাংলা