শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস
ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
তবে, স্বপ্না খাতুনকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কী-না সেটি পরিবারের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান।
রায়ে হাইকোর্ট বলেছে, এই মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। স্বপ্না খাতুনের মূল অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে খালাস করে দেওয়া হয়েছে।
রায়ের পরে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, "যেহেতু এই মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। হাইকোর্ট বিভাগ সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করেছেন এবং তাকে খালাস দিয়েছেন।"
তিনি জানান, "সোহেল রানা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনা স্বীকার করেছেন। একইসঙ্গে, এ ঘটনার সাক্ষী, মামলার বাদী, ভিকটিমের বাবা এবং প্রতিবেশীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ ঘটনায় সোহেল রানা দায়ী বলে সিদ্ধান্তে উপনীত হয়েছেন।"
"স্বপ্না খাতুন স্বামীকে বাঁচানোর জন্য তিন তলার গ্রিল কেটে বের হতে সহযোগিতা করেছেন, কিন্তু মূল যে অভিযোগ ধর্ষণ এবং হত্যা তার সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন," বলেন মি. কাজল।
এর আগে, গত সাতই জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ওই
দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
এ বছরের ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১
নম্বর এলাকায় নিজের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায়
উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।
এ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঘটনার পরদিনই
নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ
সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।
ওই ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকার আদালতে দুই
আসামির মৃত্যুদণ্ডের রায় হয়।
সূত্র: বিবিসি বাংলা
-
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস
-
বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬
-
গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস
-
আজ আনফ্রেন্ড দিবস: ফেসবুকের নীরব, টক্সিক আর অচেনা বন্ধুদের বিদায় করার দিন
-
৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ
-
এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর
-
সরকারি চাকরিতে থেকে কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান
-
৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
-
‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে
-
হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও
-
শিশুর টিফিনে কী রাখবেন
-
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
-
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬
-
‘একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে’— পাকিস্তানকে ভয় ভারত কোচের
-
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০