শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০১:০০ পিএম
২৯৪ Shares
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি বাস। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার। তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.কুকুরের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত.জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানটি নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: প্রথম আলো