কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে
বাংলাদেশের প্রচলিত ইটভাটার পরিচালন পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন এনে বায়ুদূষণ ও জ্বালানি খরচ কমানোর পাশাপাশি ইটের মানোন্নয়ন সম্ভব। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আইসিডিডিআরবির গবেষকদের দীর্ঘমেয়াদি এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি সায়েন্স ও প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস–এ (পিএনএএস) প্রকাশিত হয়েছে।
বিশ্বে চতুর্থ বৃহত্তম ইট উৎপাদনকারী দেশ বাংলাদেশে প্রায় ৮ হাজার প্রচলিত ইটভাটা দেশের ৯০ শতাংশের বেশি চাহিদা মেটায়, যা বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। গবেষকেরা বড় কোনো যন্ত্রপাতি পরিবর্তন না করেই ভাটায় কয়লা দেওয়ার পদ্ধতি এবং বাতাস চলাচলের সুবিধার্থে ইট সাজানোর কৌশলে কিছু পরিবর্তন আনেন। এর ফলে ভাটাগুলোতে জ্বালানি খরচ ৯ দশমিক ৬ শতাংশ কমেছে এবং উন্নত মানের ইট উৎপাদন ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড ও ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা (পিএম–২.৫) নিঃসরণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
খুলনা বিভাগের ২৪৬টি ইটভাটার ১ হাজার ৪৪২ জন শ্রমিকের সাক্ষাৎকার নিয়ে গবেষকেরা দেখতে পান, মালিকদের আয় বাড়লেও শ্রমিকদের মজুরি, স্বাস্থ্য বা কর্মপরিবেশের কোনো উন্নতি হয়নি। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ শ্রমিকের কোনো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নেই এবং ৭১ শতাংশেরই কোনো আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি নেই। এ ছাড়া প্রায় ২০ শতাংশ শ্রমিক জোরপূর্বক শ্রমের শিকার এবং ৭০ শতাংশের বেশি ভাটায় শিশুশ্রমের প্রমাণ মিলেছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিনা ব্রুকস এবং স্ট্যানফোর্ডের অধ্যাপক গ্র্যান্ট মিলার জানান, অপ্রাতিষ্ঠানিক ও শোষণমূলক শ্রমবাজারে কেবল উৎপাদনশীলতা বাড়িয়ে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য গবেষকেরা এখন শ্রমিকদের সরাসরি সুরক্ষা সরঞ্জাম, বিশুদ্ধ পানি ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করতে ভাটামালিকদের সঙ্গে কাজ শুরু করেছেন।
সূত্র: ফিজিস ডট অর্গ
সূত্র: প্রথম আলো
-
কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে
-
মেহেরপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ
-
হালতির খোঁজে ফকিরহাটে
-
কুকুরের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত
-
পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা
-
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
-
মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
-
৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম
-
পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের নয়!
-
ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে
-
মুগ্ধতার মোহনায় একটি দিন
-
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে
-
আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ
-
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ
-
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ, বলছেন নেতারা